BREAKING NEWS
Search

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫

winter12-600x375সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক : সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারী থেকে ঘন এবং দেশের অনত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে

এতে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিববর্তিত থাকতে পারে।

গতকাল মঙ্গলবার ভোলায় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে; যা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।

শৈত্যপ্রবাহ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীমঙ্গল, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পাবনা, নীলফামারী, কুঁড়িগ্রাম. যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের অবস্থার উন্নতি হতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে। গতকাল ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আজ মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৪০ মিনিটে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image