যে কোনো চক্রান্ত নিশ্চিহ্ন করে দিয়ে ভোট দিতে হবে : রিজভী

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম  

সিনিয়র করেস্পনডেনট : দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো আয়োজিত দলভিত্তিক পৌর ভোটের আগের দিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার দলের এই নির্দেশনার কথা জানান।

দশম সংসদ নির্বাচন বর্জনের পর এ বছর এপ্রিলে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোটগ্রহণের মাঝপথে সরে দাঁড়িয়েছিল বিএনপি সমর্থিত প্রার্থীরা।
এবার পৌর ভোটেও বিএনপি ‘সেই কৌশল’ করার পরিকল্পনায় আছে বলে আওয়ামী লীগের নেতারা সন্দেহ প্রকাশ করে এলেও খালেদা জিয়া সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার দল ‘নির্বাচনী যুদ্ধে শেষ পর্যন্ত অবিচল থাকার’ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে বিভিন্ন পৌরসভায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে ‘আচরণবিধি ভঙ্গ’, ভোটারদের ‘ভয়-ভীতি দেখানো’, ধানের শীষের প্রার্থীদের প্রচারপত্র-ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা এবং পুলিশ-র্যা বের অভিযানের নামে নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেন রিজভী ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image