বৃহস্পতিবার,৩১ ডিসেম্বর ,২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
ক্রীড়া প্রতিবেদক ঃএসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস আয়োজিত “সিটিজিবার্তা২৪.কম বিজয় দিবস অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে” আজকের নিজ নিজ খেলায় জয় পেয়েছে রাইজিং স্টার ক্রিকেট একাডেমী ও কর্ডিয়াল ক্রিকেট একাডেমী।
দিনের প্রথম ম্যাচে টস জিতে ইস্পাহানী ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় রাইজিং স্টার ক্রিকেট একাডেমী। রাইজিং স্টার ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে।দলের পক্ষে মুনতাসির ৩৫ ও শাকিল ৪৪ রান করে। সুমন ২টি উইকেট লাভ করে।জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে ইস্পাহানী ক্রিকেট একাডেমী ।আলী ৩২ ও তৌসিফ ২১ রান এবং জিসান ২টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় জিসান। ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার প্রদান করেন্ আম্বিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ক্রিকেটার আবুল হাশেম রাজা।
দিনের ২য় ম্যাচে টস জিতে কর্ডিয়াল ক্রিকেট একাডেমীর বিপক্ষে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় উদীয়মান ক্রিকেট একাডেমী। কর্ডিয়াল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। শিমুল করে ২১ রান। হিমেল ২টি উইকেট লাভ করে। জবাবে ১৬.৩ ওভারে ৯০ রানে অলআউট হয় উদীয়মান ক্রিকেট একাডেমী। শরীফুল করে ২০রান। ইভন ৪ টি ও শিমুল ২টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় শিমুল।
আগামীকাল দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে চন্দনাইশ ক্রিকেট একাডেমী ও চিটাগাং ক্রিকেট কোচিং সেন্টার এবং ২য় খেলায় মুখোমুখি হবে হালিশহর ক্রিকেট একাডেমী ও বাঁশখালী ক্রিকেট একাডেমী।





