মঙ্গলবার,০৪ অক্টোবর ২০১৬
সিলেট জেলা প্রতিনিধি :: সিলেটে ঘাসি টুলা বড় মসজিদের জায়গা দখলের অভিযোগে সিটি করপোরেশনের কাউন্সিলর ও দ্বিতীয় প্যানেল মেয়র সালেহ আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন ১০ নম্বর ওয়ার্ডের যুবকসমাজ।
কাউন্সিলর সালেহ আহমেদ কর্তৃক মসজিদের জমি দখলের পায়তারা প্রতিবাদে যুব সমাজের উদ্যোগে সোমবার সন্ধ্যায় ১০ নং ওয়ার্ডে এক বিক্ষোভ মিছিল বের করে, সালেহ আহমদের বিরুদ্ধে যুব সমাজের মিছিলটি শুরু হবার কিছুক্ষণের মধ্যে কিছু যুবক, ঝাড়ু নিয়ে মিছিলে অংশগ্রহণ করলে বিক্ষোভ মিছিলটি ঝাড়ু মিছিলে রূপ নেয়।
১০নং ওয়ার্ডে যুব সমাজের উদ্যোগে মিছিলটি মজুমদার পাড়া থেকে শুরু হয়ে শামীমাবাদ এলাকা প্রদক্ষিন করে খেয়াঘাট ঈদগাহ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। যুবনেতা জসীমউদ্দিনের সভাপতিত্বে কাউসার আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব নেতা আব্দুল রহিম, মমিন মিয়া, শুকুর আলী, নেছার উদ্দিন, বশির আহমেদ চৌধুরী, তাসকিন আহমেদ প্রমুখ। সমাবেশে যুব নেতারা, সালেহ আহমেদ কে মসজিদের জায়গা দখলের পায়তারা থেকে সরে আসতে অনুরোধ করেন।




