হাফিজুল ইসলাম লস্কর, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬
সিলেট জেলা প্রতিনিধি : সিলেটে স্বামীর পুরুষ লিঙ্গ কেটে পালিয়ে গেছেন স্ত্রী। গুরুতর আহত অবস্থায় পতী বিধান দাস (৪৩) কে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সিলেটের সুরমা এলাকায় ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয়রা সিটিজি বার্তা২৪ ডটকম কে জানিয়েছেন, দক্ষিণ সুরমার জৈনপুর এলাকার তালিব মিয়ার বাসায় ভাড়া থাকেন গোলাপগঞ্জ থানার বাঘা লালনগর এলাকার সুদীপ দাসের ছেলে বিধান দাস। তার স্ত্রীর সাথে পারিবারিক ঝগড়াঝাটি প্রায় লেগেই থাকে।
গত বৃহস্পতিবার ভোরে তাদের ৪/৫ বছরের মেয়ের চিৎকার শুনে আশপাশ বাসার লোকজন এসে দেখেন বিধান দাসের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন। শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। তার স্ত্রী নিখোঁজ।
এসময় প্রতিবেশীরা দক্ষিণ সুরমা থানায় খবর দিলে পুলিশ এসে বিধানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাকে সেখানে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সিটিজি বার্তা২৪ ডটকম কে বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





