সেরা পাঁচে একমাত্র পুরুষ হিসেবে আছেন রোনালদো

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬

taylor-swift-ronaldo

ভার্চুয়াল জগতে কার অনুসারী সবচেয়ে বেশি সেটা বের করে একটা তালিকা করা হয়েছে। সেরা পাঁচে একমাত্র পুরুষ হিসেবে আছেন রোনালদো। টেলর সুইফট, কেটি পেরি, সেলেনা গোমেজ আর রিয়ানা। এই চারজনের মাঝে আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম মিলিয়ে এই তালিকা বানানো হয়েছে। এই তিন মাধ্যম মিলিয়ে রোনালদোর অনুসারী ২৩ কোটি ৮০ লাখ।

সবার আগে আছেন আমেরিকার সংগীত তারকা সুইফট। তাঁর মোট অনুসারী ২৪ কোটি ৬০ লাখ। এরপরই রোনালদো। তিনে আছেন আরেক মার্কিন সংগীতশিল্পী পেরি। ২১ কোটি ৯০ লাখ। সেলেনার অনুসারী ২৫ কোটি। রিয়ানার অনুসারী ১৯ কোটি।

সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে দেখা গেছে, সবচেয়ে বেশি অনুসারী আছে এমন সেরা ২০ জনের ১৩ জনই সংগীত তারকা। মানুষ কি তবে সংগীত তারকাদের সবচেয়ে বেশি পছন্দ করে? এই সংগীত তারকাদের ৬০ শতাংশই আবার নারী শিল্পী। শুধু তা-ই নয়; এঁদের ৬৫ শতাংশ আবার যুক্তরাষ্ট্রের।

অবশ্য স্পেনে ঘটনাটি একেবারেই অন্য রকম। এখানে সবাই ফুটবলারদের বেশি ভালোবাসে। সবচেয়ে বেশি অনুসারী সংখ্যায় তাই আছেন আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও রামোস, জেরার্ড পিকে, ইকার ক্যাসিয়াসরা।

রোনালদোকে এই খবর বাড়তি আনন্দ দিতে পারে। জাভি হার্নান্দেজকে খোঁচা মারতে গিয়ে শুধু ব্যালন ডি’অরের হিসাব নয়; রোনালদো বলেছিলেন গুগলে তাঁকেই যে সবচেয়ে বেশি খোঁজা হয়—এই তথ্যও।

এবার তো এই তালিকার কথাও বলতে পারেন, যার সেরা পাঁচে হলিউডের কোনো নায়কেরও জায়গা হয়নি!

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.