Wednesday,27 Sep 2017
Ctgbarta24.com
মুঃ ইব্রাহিম সোহাগ : ফেনীর সোনাগাজীতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া ১৩ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ের শরণার্থী ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। ফেনী জেলা প্রশাসন বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে মাইক্রোবাসে করে তাদের উখিয়া পাঠিয়ে দেয়।
ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন আশ্রিত রোহিঙ্গা পরিবারকে সোনাগাজী থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে পাঠায়।
রোহিঙ্গাদের জন্য কুতুপালংয়ে নতুন অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলেছে সরকার। সেখানে তাদের রাখা হবে। রোহিঙ্গা পরিবারটিকে সেখানে বায়োমেট্রিক নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্রও দেবে সরকার।’
মিয়ানমারের রাখাইন প্রদেশে চলমান সহিংসতার কারণে চলতি বছরের ১২ সেপ্টেম্বর, ২০১৭ রোহিঙ্গা সম্প্রদায়ের ১৩ জন ব্যক্তি ঢুকে পড়েছিল সোনাগাজীতে। আত্মীয়তার সুত্রে ফেনীর সোনাগাজী উপজেলার ৫নং চর দরবেশ ইউনিয়নের উত্তর চর সাহাভিখারী গ্রামে ছিল এতদিন তারা।




