স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী বর্ণিল সাজে

শনিবার, ২৬ মার্চ ২০১৬

mujibসিটিজিবার্তা২৪ডটকম : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী ঢাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, স্থাপনা, অফিস-আদালতে করা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা।

বিভিন্ন রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক। ঢাকার অভিজাত হোটেলগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। বঙ্গভবন, সুপ্রিম কোর্ট, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি ও কলাভবনে করা হয়েছে নয়নাভিরাম আলোকসজ্জা।

বিভিন্ন রঙ ও বর্ণের আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। আর নগরীর আলোকসজ্জা দেখতে অনেকে ভিড় করেছেন এসব এলাকায়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.