শনিবার,০৫ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
বিজ্ঞান ও প্রযুক্তি : ৫৪৮ মিলিয়ন ডলারের বিনিময়ে অবশেষে নিস্পত্তি হল স্যামসাং এবং অ্যাপলের মধ্যকার প্যাটেন্ট বিরোধের। শিগগিরই এই অর্থ অ্যাপলের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে স্যামসাং।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালির্ফোনিয়ার স্যান জোসের একটি আদালতে উভয় পক্ষের উপস্থিতিতে বিরোধটির নিস্পত্তি হয়।
তাৎক্ষনিক এক বিবৃতিকে স্যামসাং জানায়, ১৪ ডিসেম্বরের মধ্যে অ্যাপলকে অর্থ পরিশোধ করবে স্যামসাং। এজন্য অ্যাপল স্যামসাংয়ের কাছে একটি বিল পাঠাবে। যদি অ্যাপল এ ব্যাপারে কেনো প্রতিক্রিয়া জানায়নি।
২০১২ সালে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে প্যাটেন্ট বিতর্ক শুরু হয়। ঐ সময় অ্যাপল দাবী করে স্যামসাং তাদের অনুমতি ছাড়া প্যাটেন্ট করা প্রযুক্তি নকল করে। বিষয়টি প্রথম থেকেই অস্বীকার করে আসছিল স্যামসাং। শেষে ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়।
যদিও স্যামসাং এখনও তাদের অর্থ ফিরে পাবার বিষয়ে আশাবাদী। প্রতিষ্ঠানটির ভাষ্য, অ্যাপলের প্যাটেন্টের অভিযোগ ভুল প্রমানিত হলে তারা তাদের অর্থ ফেরত পাবে।




