হত দরিদ্রদের মাঝে রিক্সা প্রদান করলেন মেয়র আ জ ম নাছির

হত দরিদ্রদের মাঝে রিক্সা প্রদান করলেন মেয়র আ জ ম নাছির

সিটিজিবার্তা২৪.কম, চট্টগ্রাম ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ প্রবাসী ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে রিক্সা প্রদান করেছে।

আজ সোমবার (৩ অক্টোবর) বিকেলে নগরভবনের এক অনুষ্ঠানে ১০ জন হতদরিদ্রকে ১০টি রিক্সা হস্তান্তর করা হয়।

রিক্সা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

এতে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ সভাপতি নুর মোহাম্মদ সুজন, ইদ্রীস খান, যুগ্ম সম্পাদক আফসার উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবছার উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত ও ফয়সাল বাপ্পী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিক্সা বিতরন উপলক্ষে অনুষ্ঠিত সুধি সমাবেশে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রবাসীরা নিজ জন্মস্থানের হতদরিদ্রদের সহযোগিতায় হাত বাড়িয়ে দারিদ্র বিমোচনে সহায়ক ভূমিকা রাখতে পারে।

তিনি আশা করেন, বাংলাদেশের সকল প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ নিজ এবং মানবকল্যাণে ব্যয় করলে দেশ ও জাতি উপকৃত হবে। মেয়র শারজাহ প্রবাসী ব্যবসায়ী ফোরামের কল্যাণধর্মী কর্মকান্ডকে ধন্যবাদ জানান।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.