হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাল উ. কোরিয়া

বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

Hydrogen_Bomb_1952_3528913b

আন্তর্জাতিক ডেস্কঃ হাইড্রোজেন বোমার একটি ক্ষুদ্র সংস্করণের সফল পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবার সকালে হাইড্রোজেন পরমাণু ডিভাইসের (হাইড্রোজেন বোমা) এ সফল পরীক্ষাটি চালানো হয়। ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া ভূগর্ভে তিনদফা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে বিশ্বাস করা হয়। এসব পরীক্ষার সবই পুংগাই-রি নামের একটি স্থাপনায় চালানো হয়। এ পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া, চিন, জাপান কঠোর সমালোচনা করেছে। এ ছাড়া এ নিয়ে গতকাল জাতিসংঘে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ ও জাপানের আহ্বানে ১৫ সদস্যের এ সংস্থা রুদ্ধদ্বার এ বৈঠক বসে। পাশাপাশি বিভিন্ন দেশ উত্তর কোরিয়ার নিন্দা জানায়। খবর বিবিসি ও আল জাজিরা, এএপপি।
উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ চিন, জাপান ও দক্ষিণ কোরিয়াও ভূকম্পন শনাক্তের কথা জানিয়ে এটি মানব সৃষ্ট, এমন ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছিল। এতে উত্তর কোরিয়া নতুন একটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছিল। উত্তর কোরিয়ার ঘোষণার মধ্য দিয়ে সেই ধারণাই পরে সত্যি প্রমাণিত হয়। আগের চালানো পরমাণু অস্ত্র পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পুংগাই-রি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নতুন ভূমিকম্পন শনাক্ত হয়। এটির উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৫ দশমিক ১ মাত্রার ছিল বলে জানিয়েছে ইউএসজিএস, অপরদিকে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা ভূমিকম্পটি ৪ দশমিক ২ মাত্রার ছিল বলে জানিয়েছে।
‘বড় ধরনের উসকানি’: দ. কোরিয়া
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার কড়া সমালোচনা করে একে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি ‘বড় ধরনের উসকানি’ বলে আখ্যায়িত করেছেন। তিনি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘কঠোর’ আন্তর্জাতিক অবরোধের আহ্বান জানিয়েছেন। পার্ক জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বলেন, ‘উত্তর কোরিয়ার এ পরমাণু পরীক্ষাটি শুধু আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেই হুমকি নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।’
চিনের তীব্র বিরোধিতা
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার তীব্র বিরোধিতা করে চিন বলেছে, পিয়ংইয়ং ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা বিবেচনায় নেয়নি।’ উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিত্র হল চিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বুধবার ব্রিফিংকালে বলেন, ‘আমরা উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকারের প্রতি অবিচল থাকা এবং পরিস্থিতির অবনতি ঘটে এমন কোনো কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
‘মারাত্মক হুমকি’: অ্যাবে
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার নিন্দা জানিয়ে একে জাপানের জন্য ‘মারাত্মক হুমকি’ এবং পরমাণু বিস্তার রোধ প্রচেষ্টার জন্য ‘বড় ধরনের চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করেছেন।

 

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image