খেলা ডেস্ক, সিটিজি বার্তা২৪ ডটকম
বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
রিও অলিম্পিকসের একাদশ দিনে পুরুষদের ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার ওমার ম্যাক্লিউড।
বুধবার ১১০ মিটার হার্ডলসে সোনা জিতে নেন ওমার। এর জন্য তিনি সময় নিয়েছেন ১৩.০৫ সেকেন্ড। স্পেনের অরল্যান্দো ওর্তেগা ১৩.১৭ সেকেন্ড সময় নিয়ে রুপা ও ফ্রান্সের দিমিত্রি বাসকু ১৩.২৪ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন।
এদিকে ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এ ইভেন্টে কোনও পদক জিততে পারেনি যুক্তরাষ্ট্র।





