সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
চবি প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার ১৭ দিনের ছুটি শেষে রোববার থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন খাঁন সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম কে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন খাঁন সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম কে জানান, ‘ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে। সেই সাথে শিক্ষার্থীদের চলাচলের জন্য শাটল ট্রেন ও নিয়মিত বাস সমূহ যথারীতি চলাচল করবে।’
এদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ক্যাম্পাসে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসের হল ও কটেজগুলো।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর ঈদুল আজহার ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। ১৬ ও ১৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার ১৮ সেপ্টেম্বর থেকে সকল কার্যক্রম চালু করার নির্দেশ দিয়েছিল।





