নগরীর ফিরিঙ্গিবাজারের ইয়াকুব রোডের শিববাড়ি এলাকার একটি আলকাতরা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার সকাল দশটার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর সরওয়ার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুইটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। পরে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাংলানিউজকে বলেন, আলকাতরা তৈরির কারখানাটির নাম জানা যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। -
Ctgbarta24.com 24 hours Online News Paper
