বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫ আইটিডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম ঢাকা ঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদির নামে চালু হলো অ্যানড্রয়েড অ্যাপস। বুধবার মোদি অ্যাপসটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। অ্যাপসটি ডাইনলোড করে যেকেউ ব্যবহার করতে পারবেন। এটিতে মোদির সকল কার্যক্রমের হালনাগাদ তথ্য পাওয়া যাবে। এছাড়া, মোদির ক্ষুদে বার্তা এবং ই-মেইলও অ্যাপসটিতে মিলবে। অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। অ্যাপসটির মাধ্যমে মোদির কাছে ...
বিস্তারিত »আইটি
বিদ্বেষমূলক পোস্ট ও ছবিতে লাইক-শেয়ার অপরাধ গণ্য হবে
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫ সিটিজিবার্তা২৪ডটকম ।। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা সময় নানা বিদ্বেষমূলক ছবি ও পোস্টে লাইক দেন কিংবা তা শেয়ার করেন। কিন্তু এখন থেকে তা অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। মনিরুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিদ্বেষমূলক ছবি ও ...
বিস্তারিত »সাইবার অপরাধ দমনে নতুন আইন হচ্ছে: আইনমন্ত্রী
ডিজিটাল অপরাধ দমনে সরকার নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সাইবার অপরাধ বেড়েছে। এ অপরাধ দমন করতে হলে নতুন আইনের বিকল্প নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘তথ্য প্রযুক্তি আইন ২০০৬’ এর সংশোধনের লক্ষ্যে ‘আর্টিকেল ১৯’ আয়োজিত গোলটেবিল আলোচনা ...
বিস্তারিত »সাশ্রয়ে ফেসবুক ব্যবহারে ‘ফেসবুক লাইট’
কম ইন্টারনেট খরচে ফেসবুক ব্যবহারের জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ফেসবুক লাইট’ নামে এই অ্যাপটি মূলত উন্নয়নশীল দেশসমূহের ফেসবুক ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এশিয়া অঞ্চলের ব্যবহারকারীদের জন্য সম্প্রতি এই অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। পরবর্তীতে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের ব্যবহারকারীরাও অ্যাপটি ব্যবহার করতে পারবেন। ফেসবুক জানায়, দুই ক্ষেত্রে এই অ্যাপটি দারুণ কাজে লাগবে। ...
বিস্তারিত »‘৬ষ্ঠ শ্রেণির সব শিক্ষার্থী ট্যাব পাবে’
আগামী বছর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাবলেট কম্পিউটার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় ২০১৬ সাল থেকেই ৬ষ্ঠ শ্রেণির সব শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার লক্ষ্যে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে এ উদ্যোগ অনেক বেশি কার্যকর হবে। শিক্ষামন্ত্রী মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতরের করবী হলে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। ...
বিস্তারিত »চিৎকার করলেই সেলফি!
সোমবার, ১ জুন, ২০১৫ নাদিয়া ডালিয়া, সিটিজিবার্তা২৪ডটকম আইটিডেস্ক ঃ সেলফি তোলার জন্য মানুষ কি না করছে। বিশেষ করে টেকি প্রজন্মের তরুণরা দিনভর সেলফি তোলার জন্য নানান কায়দা রপ্ত করছেন। সেলফি তোলার জন্য আবিস্কৃত হয়েছে সেলফি স্টিক, সেলফি জুতোর মত যন্ত্র। সম্প্রতি সেলফি তোলার জন্য আপস তৈরি হলো। মজার ব্যাপার হলো এই অ্যাপসের সাহায্যে সেলফি স্মার্টফোনের কোনো বাটন চাপতে হবে না। ...
বিস্তারিত »ফেসবুকের ইনবক্সে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভাইরাস
রোববার, ৩১ মে, ২০১৫ নাদিয়া ডালিয়া, সিটিজিবার্তা২৪.কম আইটিডেস্ক ঃ হ্যাকার চক্র ফেসবুকের ইনবক্সে একটি ভিডিও লিংক দিয়ে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে।ব্যবহারকারী নিজেও জানেন না তার ইনবক্স থেকে কীভাবে বন্ধুদের ইনবক্সে ভিডিও লিংকের ওই ভাইরাসটি সেন্ড করা হচ্ছে। এতে ফেসবুক ব্যবহারকারীরা বিব্রতকর অবস্থায় পড়েছেন।একাধিক ফেসবুক ব্যবহারকারী রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন। ভাইরাস ছড়ানো লিংক : Watch this video gasp ইমোটিকন PKaum https://pe7.it/?r=aHR0cDovL0NxR1pkLm1MQndQcC4ydk84aGhSLiU2MyU2OCU3MiU2RiU2RCU2NSU3NiU2OSU2NCU2NSU2RiUyRW5pbmphLzcxMjE3ODUxMg== এটি ...
বিস্তারিত »শাহজালালে ২০ কোটি টাকার মোবাইল জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কোটি টাকা মূল্যের মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের কার্গো এরিয়া থেকে ২৪টি কার্টনে ভর্তি ৭ হাজার মোবাইল ফোন জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. শহিদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কোটি টাকা মূল্যের ওই ...
বিস্তারিত »ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিও কল চালু হওয়ার পর প্রথম দুই দিনে ১০ লাখ কল
৩০ মে ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম , আইটি ডেস্ক ঃ ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিও কল চালু হওয়ার পর প্রথম দুই দিনে ১০ লাখ কল করা হয়েছে। বর্তমানে ১৮টি দেশে ভিডিও কলের সুবিধা চালু রয়েছে। আরো বেশি দেশে এই সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন ফেসবুকের কর্মীরা। ফেসবুক ম্যাসেঞ্জারের হেড অব প্রোডাক্ট স্ট্যান চুডনোভস্কি ম্যাশেবলকে বলেন, ‘আমরা ম্যাসেঞ্জারের এই অগ্রগতিতে বেশ ...
বিস্তারিত »শীর্ষে স্যামসাং স্মার্টফোন
রোববার, ২৪ মে, ২০১৫ আইটিডেস্ক, সিটিজিবার্তা২৪.কম ঢাকা ঃ দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের জেড১ স্মার্টফোন সারা পৃথিবীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছরের প্রথম ভাগে বাংলাদেশে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় শীর্ষে চলে এসেছে জেড১। বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্যামসাং বাংলাদেশে ফিচার ফোন বিক্রিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ফিচার ফোনের মার্কেট শেয়ারের শতকরা ৭.২ ভাগ ...
বিস্তারিত »সিলেটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অর্থমন্ত্রীর যে আক্ষেপ…
বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫ বুর্যো চীফ, সিটিজিবার্তা২৪.কম সিলেট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও বাংলাদেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। দেশে বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লব ঘটছে। নতুন নতুন প্রযুক্তি প্রতিনিয়তই আমরা আয়ত্ব করছি। প্রকৃতপক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া দ্রুত এগিয়ে যাওয়া সম্ভবও নয়। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি ...
বিস্তারিত »আইফোনের ডিজাইন নকল করতে নেই মানা
মঙ্গলবার, ১৯ মে, ২০১৫ শাহিন আলম, সিটিজিবার্তা২৪.কম আইটি ঃ অ্যাপলের আইফোনের ডিজাইনের স্বত্ব এখন আর কেবল আইফোনের নেই। যেকোনো প্রতিষ্ঠান আইফোনের ডিজাইনে মোবাইল ফোন সেট তৈরি ও বাজারজাত করতে পারবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত সোমবার জানায়, স্যামসাং যদি অ্যাপলের আইফোনের ডিজাইন অনুকরণ করে তবে অ্যাপেল স্যামসাংয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবে না। সামসাংয়ের বিরুদ্ধে বেশ কিছুদিন আগে অ্যাপেল আদালতে মামলা ...
বিস্তারিত »জমে ওঠার অপেক্ষায় ল্যাপটপ মেলা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫ সিটিজিবার্তা২৪.কম নিউজ ডেস্ক আইটি ঃ প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার প্রহর ফুরিয়েছে। শুরু হয়েছে ল্যাপটপ মেলা। মেলায় বিক্রি হচ্ছে ল্যাপটপ, নোটবুক, নেটবুক, ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের ট্যাব, ল্যাপটপ সংশ্লিষ্ট যন্ত্রাংশ-সহ অনেক কিছু। ‘ল্যাপটপ মেলা-২০১৫’ শিরোনামের এই মেলা চলবে শনিবার পর্যন্ত। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ...
বিস্তারিত »স্যামসাং বাংলাদেশ নিয়ে এসেছে স্মার্ট এক্সচেঞ্জ অফার
সোমবার ১১ মে ২০১৫ , সিটিজি বার্তা ২৪ডটকম , আইটি ডেস্ক ঃ পুরোনো যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোনের পরিবর্তে নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস৬ কেনার সুযোগ করে দিল স্যামসাং মোবাইল বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, যে স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন স্যামসাং গ্যালাক্সি এস ৬ ব্যবহার করতে চান তাদের জন্য স্যামসাং বাংলাদেশ নিয়ে এসেছে স্মার্ট এক্সচেঞ্জ অফার। এর আওতায় ব্যবহৃত স্মার্টফোনের দাম নির্ধারণ করবে ...
বিস্তারিত »যেসব ওয়েবসাইটে ফ্রি ইন্টারনেট সেবা
সোমবার, ১১ মে, ২০১৫ আইটি, সিটিজিবার্তা২৪.কম ঢাকা ঃ এখন থেকে ২৫টি ওয়েবসাইট বিনা খরচে ব্রাউজ করতে পারবেন মোবাইল ফোন অপারেটর রবির ইন্টারনেট গ্রাহকরা। এসবের মধ্যে রয়েছে সরকারি তথ্যাবলী, চাকরির খোঁজ-খবর, ই-কমার্স, অনলাইন মার্কেটপ্লেস, শিক্ষা সম্পর্কিত তথ্য, নারী স্বাস্থ্য, জরুরি নম্বর, আবহাওয়া বার্তার কয়েকটি ওয়েবসাইট। রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ প্রকল্পের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ...
বিস্তারিত »
Ctgbarta24.com 24 hours Online News Paper