রোববার, ২৪ মে, ২০১৫
আইটিডেস্ক, সিটিজিবার্তা২৪.কম
ঢাকা ঃ দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের জেড১ স্মার্টফোন সারা পৃথিবীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছরের প্রথম ভাগে বাংলাদেশে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় শীর্ষে চলে এসেছে জেড১। বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্যামসাং বাংলাদেশে ফিচার ফোন বিক্রিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ফিচার ফোনের মার্কেট শেয়ারের শতকরা ৭.২ ভাগ স্যামসাংয়ের দখলে। অন্যদিকে স্মার্টফোনের বিক্রিতে রয়েছে শীর্ষে। এটির মার্কেট শেয়ার শতকরা ২৩.৪ ভাগ।
বাংলাদেশে ফিচার ফোন বিক্রিতে শীর্ষে রয়েছে সিম্ফনি মোবাইল।
পৃথিবীতে স্যামসাং একমাত্র কোম্পানি যারা ‘টাইজেন বেজড‘স্মার্টফোন উৎপাদন ও বাজারজাত করে। ১৮২ টি দেশে স্যামসাংয়ের টাইজেন স্টোর রয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারতেও স্মার্টফোনের বাজারের অনেকটা অংশ দখল করে রেখেছে স্যামসাং।
Ctgbarta24.com 24 hours Online News Paper
