জাতীয়,ctgbarta24.com
রবিবার,৯ আগষ্ট,২০১৫
আজ রবিবার প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এসএসসির পর এবার এইচএসসি তেও কমলো পাসের হার ও জিপিএ-৫।
রোববার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১০লাখ ৬১হাজার ৬২৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ৭লাখ ৩৮হাজার ৬২৪ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৬৯.৬০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৪২হাজার ৮৯৪ জন। গত বছরের চেয়ে পাসের হার কমেছে প্রায় ১০শতাংশ, জিপিএ-৫ কমেছে প্রায় ২৮ হাজার।
৮টি সাধারণ শিক্ষা বোর্ডের পাসের হার- চট্টগ্রাম বোর্ডে ৬৩.৪৯%, যোশোর বোর্ডে ৪৬.৬৫%,রাজশাহী বোর্ডে ৭৭.৫৪%,দিনাজপুর বোর্ডে ৭০.৩৬%,বরিশাল বোর্ডে ৭০.০৬%।
এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৮৫.৬৮% এবং মাদ্রাসা বোর্ডে ৯০.১৯ %।
এবার পাসের হার কমার কারণ হিসেবে হরতাল-অবোররোধ ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন শিক্ষা মন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন,বিএনপি জামাতের এইসব জ্বালাও-পোড়াও এর কারনে এবার পরীক্ষার ফলাফল খারেপর কারণ হয়ে দাড়িয়েছে।
দুপুর ২টা থেকে অনলাইনে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
ফল জানার জন্য মোবাইল থেকে মেসেজ পাঠানোর নিয়ম
HSC স্পেস দিয়ে বোর্ডে প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বার স্পেস ২০১৫ লিখে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।
Ctgbarta24.com 24 hours Online News Paper