ব্রেকিং নিউজ

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের চমক

thDRBOWT0Nখেলাধুলা,ctgbarta24.com
শনিবার,১লা আগস্ট, ২০১৫

 

 

যুক্তরাষ্ট্রস্পেশাল অলিম্পিকে আগের আসর গুলোর সাফল্য ধরে রেখেছে বাংলাদেশের অ্যাথলেটেকরা। এরই মধ্যে বাংলাদেশের জন্য ২১ স্বর্ণসহ ৩৫টি পদক জিতেছেন তারা।

ডিসিপ্লিন গুলোর মধ্যে অ্যাথলেটিকরা সবচেয়ে সফল ব্যাডমিন্টনে।  ব্যাডমিন্টনে স্মরণ মোহাম্মদ সিঙ্গেলসে ৪টি ও ডাবলসে ৩টি স্বর্ণ পদক লাভ করেছেন। এছাড়া রেজাউনুল হক সিঙ্গেল্স ও ডাবলে ৫টি স্বর্ণ পদক লাভ করেন।

অন্য ডিসিপ্লিন গুলোর মধ্যে বচ্চি ইভেন্টে সুলতানা জাকিয়া ৫টি স্বর্ণ লাভ করেন,অন্যদিকে টেবিল টেনিসে উর্মি সাদিয়া ৪টি স্বর্ণ লাভ করেন।

২৫ জুলাই থেকে শুরু হওয়া এই আসরে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জিতেন সাতারু পারুল আক্তার। তিনি ১০০মি. ফ্রি-স্টাইলে এই পদক অর্জন করেন।

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ ৬টি ডিসিপ্লিনে অংশ নেই। এর মধ্যে ফুটবল ছাড়া বাকি ডিসিপ্লিন গুলো পদক অর্জন করেন বাংলাদেশের অ্যাথলেটেকরা।