ব্রেকিং নিউজ

যেসব কারণে এনজিওকর্মীদের সঙ্গে ডেট করা উচিত নয়!

মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪.কম

NGO

লাইফ স্টাইল ঃ সম্প্রতি হয়তো আপনার সঙ্গে পরিচয় হয়েছে এনজিওকর্মীর। ভাবছেন তাদের সঙ্গে ডেট করবেন। কিন্তু তার আগে নিচের তথ্যগুলো জেনে নিন।

এনজিওকর্মীদের সঙ্গে যেসব কারণে আপনার ডেট করা উচিত নয়, এমন তথ্য প্রকাশ করেছে  দ্য গার্ডিয়ান

প্রকাশিত সে কারণগুলোর মধ্য থেকে কিছু তুলে ধরা হলো।

১|তারা সকল বিষয়ে আপনার মতামত নিবে কিন্তু কাজ করবে তাদের ইচ্ছানুযায়ী।

২|আপনি কখনোই তাদের উপহারের মর্ম বুঝতে পারবেন না।

৩|তারা এমন সব গান শুনে যেগুলো আপনি আগে কখনো শোনেননি।

৪|তারা আবসাবপত্র ক্রয় করে ওজন দেখে এবং চিন্তা করে কত সহজে এগুলো ভাঙ্গা যাবে।

৫|তারা মনে করে রাত ১১টার সংবাদে তাদের নিয়ে সংবাদ করা হবে।

৬|সে যদি জানতে পারে আপনার সাথে কারো প্রেমের সম্পর্ক ছিল তবে তারা সে বিষয় নিয়ে ক্ষুদ্র একটি গবেষণা চালাবে।

৭|তারা মনে করে তৃতীয় বিশ্বের সমস্যা বিশেষজ্ঞ কিংবা ওইসব এলাকায় বসবাসরত মানুষের চাইতে তারা বেশি বোঝে।

৮|তারা সবসময় নিজেদের সাথে একটি ব্যাগ রাখে কারণ জরুরি নোটিশ দেয়ার ১৫ মিনিটের মধ্যে তাকে দেশ ত্যাগ করতে হতে পারে।

৯|তারা মনে করে পাঁচ বছর প্রতিশ্রুতির জন্য অনেক বেশি সময়।

১০|তারা সাপ ও কচ্ছপ খায় এমন কী অনেকে দুটোই খায়।

১১|অদ্ভুত এবং যদি এরকম না ও হয় তবে এরকম চিন্তা করতে ভালবাসে।

১২|অন্য এনজিও কর্মীরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে কিনা সে বিষয়ে তারা সন্দেহ প্রবণ।

১৩|তাদের বাড়িতে থাকা প্রত্যেকটি শিল্পকর্মের বর্ণনা শুনতে হবে আপনাকে।

১৪|তারা অন্য এনজিও কর্মীদের লেখা বই পড়ে।

১৫|তারা এমন লোকদের আদর্শ হিসেবে মানে যারা অন্যদের কাছে পরিচত নয়।

১৬|তার খুব সাধারণ বস্তু দেখেই হাসে।

About admin