চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার (একাডেমিক) আকবর হোছাইন ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন সংখ্যা, পরীক্ষার সময়সূচী, ভর্তি ফর্মের মূল্য ও আবেদনের নিয়মসহ ভর্তি সংক্রান্ত অন্য সকল সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
Ctgbarta24.com 24 hours Online News Paper