ব্রেকিং নিউজ

সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে ৩৭ বাংলাদেশিকে হস্তান্তর

শুক্রবার, ১৯জুন ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম প্রতিবেদক ,কক্সবাজার ঃ                                                                                                                       2_199195 মিয়ানমার-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে দ্বিতীয় দফায় ৩৭ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।

বিজিবি জানায়, বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ৩৭ বাংলাদেশিকে শনাক্ত করা হয়। এরপর তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিজিপি। দেশে ফিরিয়ে এনে তাদের কক্সবাজার জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলেও নিশ্চিত করেছে বিজিবি। এরই মধ্যে উদ্ধার করা জন্য কক্সবাজারের ঘুমধুম সীমান্তে ১ টি যাত্রীবাহী বাস এনে রাখা হয়েছে।

গত ২১ মে মিয়ানমার উপকূল থেকে ভাসমান অবস্থায় ২শ’ ৮ জনকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী। পরে ঠিকানা যাচাইয়ের মধ্য দিয়ে ১শ’ ৫০ জনকে বাংলাদেশি শনাক্ত করার পর ৮ জুন তাদের দেশে ফিরিয়ে আনা হয়।