ব্রেকিং নিউজ

‘ওরা পেশাদার কিলার’

19 no bakoliyaরাজধানীর রূপনগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ চার ‘ভাড়াটে খুনি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে আরামবাগ সাকিনস্থ ই ব্লকের ৪৪ নম্বর বাড়ির ইস্টার্ন হাউজিংয়ের পাঁচতলার বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শেখ আকবর আলী (৩৬), রানা শেখ (২৩), খন্দকার সোহেল রানা (৩৩), বাবুল হাওলাদার (৪৫)।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃতরা পেশাদার খুনি। এরা কন্টাক্ট কিলের সাথে জড়িত। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন, নয় রাউন্ড পিস্তলের গুলি, একটি দেশি রিভলবার, সাত রাউন্ড রিভলবারের গুলি, একটি বিদেশি একনালা কাটা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের ছোরা, একটি কাঠের হাতলযুক্ত হাতুরী, একটি প্লাস, এক লিটার পেট্রল জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৪ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি লুৎফুল কবির।

তিনি জানান, গ্রেফতারকৃতরা ভাড়াটে খুনি। তারা অর্থের বিনিময়ে নির্ধারিত ব্যক্তি ও ব্যক্তিবর্গকে হত্যা করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির খুলনা অঞ্চলের সামরিক প্রধান শিমুল বিশ্বাস ওরফে মিঠু চেয়ারম্যানকে হত্যার পালাতক আসমি নাদিম, অনিক মিঠুকে খুন করা জন্য গ্রেফতারকৃত চারজনকে ভাড়া করেছিল।

তিনি বলেন, শেখ আকবর আলী ওরফে রাকিব ওরফে শামীমের বিরুদ্ধে খুলনা বিভিন্ন থানায় জোড়া খুনের মামলাসহ ৫টি মামলার পলাতক আসামি।