ব্রেকিং নিউজ

সংবাদকর্মীদের সংগঠন কর্নিয়ার পূর্নাঙ্গ কমিটি গঠন

2_199195চট্টগ্রাম অনলাইন নিউজপোর্টাল এডিটর এসোসিয়েশন (কনিয়ার)’র কমিটি পূর্নাঙ্গ গঠন করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর এশিয়ান এস আর হোটেলের কনফারেন্স হলে সর্বসম্মতিক্রমে চি টাগং ডেইলি এর সম্পাদক মোহাম্মদ ইয়াকুবকে  সভাপতি ও সিটিজি টাইমসের মসরুর জুনাইদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের এই কমিটির বাকি কর্মকর্তারা যথাক্রমে- সহ সভাপতি- মিহির কে চক্রবর্তীকে (সম্পাদক , nnnbd.com) , সহ সাধারন সম্পাদক- মাহবুবুর করিম ( সিটিজি বার্তা টোয়ান্টি ফোর),অর্থ সম্পাদক, অধ্যাপক এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন (সম্পাদক, ctgreport.com), সাংগঠনিক সম্পাদক-  এস কে, শেখ রেজাই রাব্বিকে (সম্পাদক ,ctgtribune.com) , প্রচার সম্পাদক- আয়াজ আহাম্মেদ(সানি),  দপ্তর সম্পাদক- মোহাম্মদ আবু কাউছার (সহ-সম্পাদক, AjkerSattoSangbad.com), তথ্য ও প্রযুক্তি সম্পাদক- জয়নাল আবেদীন (সম্পাদক, BDNewsTimes.com)BDNewsTimes.com)।

সভায় চট্টগ্রামের অনলাইন নিউজপোর্টাল গুলোর কল্যানে কাজ করার দূঢ় প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলে। উল্লেখ্য কর্নিয়া  সংবাদকর্মীদের স্বার্থে চট্টগ্রামের অনলাইন সংবাদ কর্মীদের সমন্বয়ে গঠিত একটি সংঘটন। যার সদস্যপদ শুধু সম্পাদক কিংবা তার মনোনীত ব্যক্তিই হতে পারেন। বিগত বৎসরগুলোতে কর্নিয়ার পদচারনা যা ছিল তার চায়তে আরো ব্যাপক করবার আতগিদা দিয়ে সভাপতি  মোহাম্মদ ইয়াকুব জানান, এটি একটি অরাজনতিক সংগঠন তাই যে কোন ভালো কাজের সঙ্গেই আমরা আছি, আমাদের কোন সীমাবদ্ধতা নেই। তিনি জানান, দেশ ও দশের কল্যাণে এই সংগঠন ধীরে ধীরে নিজের ব্যাপকতা বাড়াবে।

 

এদিকে, সিটিজিবার্তা সম্পাদক মাহাবুবুল করিম  তাকে সহ সাধারন সম্পাদক মনোনীত করবার জন্য সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।