ব্রেকিং নিউজ

কক্সবাজারে গ্রেফতার ধর্ষক পুলিশ কলিমুর

 3_199265রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নারী পুলিশকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এএসআই কলিমুর রহমানকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। কক্সবাজার থানায় হস্তান্তরের পর তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।

কক্সবাজার সদর থানার ওসি কাজী মফিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। ঢাকার খিলগাঁও থানায় মামলার পর তিনি নিখোঁজ ছিলেন।

গত ১০ জুন সাবেক স্বামী কর্তৃক গণধর্ষণের শিকার হন তুরাগ থানার নারী পুলিশ কনস্টেবল। পরে ওই ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ধর্ষিতার সাবেক স্বামী খিলগাঁও থানার এএসআই কলিমুর রহমানকে। এছাড়াও অজ্ঞাত আরো তিনজনকে মামলায় আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে এএসআই কলিমুর আত্মগোপনে চলে যান।