জাতীয়,ctgbarta24.com
রবিবার,২রা আগস্ট,২০১৫
দল থেকে বহিষ্কার করার পর লতিফ সিদ্দিকির সংসদ সদস্য পদ বাতিল করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয়েছে আওয়ামীলীগ।
সংসদ সদস্য পদ বাতিলের চিঠিটি সৈয়দ আশরাফের সাক্ষর সহ আজ নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। অন্যদিকে লতিফ সিদ্দিকিও তা বিরুদ্ধে কোনো সিধান্ত না নিতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানান।
লতিফ সিদ্দিকের সংসদ সদস্য পদ বাতিলের জন্য আওয়ামীলীগ এর মতামত জানতে চাই কমিশন। মতামত জানানোর জন্য দলীয় প্যাডে লেখা চিঠিত বলা হয়,তাকে দলীয় গঠনতন্ত্ মেনে সর্বসম্মতি ক্রমে দলের সব পদ ও প্রাথমিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আর বাংলাদেশ আওয়ামীলীগ এর কেউ নন। সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদে গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১২(১) অনুচ্ছেদে সংসদের কার্যপ্রণালি বিধি ১৭৮ ধারা অনুযায়ী টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য লতিফ সিদ্দিকির সদস্য পদ বাতিলের অনুরোধ করছি।’
ইসি সচিব মো.সিরাজুল ইসলামকে চিঠিটি জমা দেন আওয়ামীলীগ এর উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ও সহ সম্পাদক এবিএম রিয়াজুল কবির।
এই বিষয়ে মৃণাল জানান,”লতিফ সিদ্দিকি মহানবী (সা.) সম্পর্কে দুর্ভাগ্যজনক,অশোভন,অরুচিকর বক্তব্য দিয়েছিলেন,এ প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।” তিনি আরো জানান, কমিশন বলেছে আইন অনুযায়ী আগামী ১৫ দিনে মধ্যে দল ও ওই অভিযুক্ত সাংসাদেকে সময় নির্ধারণ করে জানানো হবে। নির্ধারিত সময়ে দল নিজের বক্তব্য তুলে ধরবে,এরপর ইসি পরবর্তি সিধান্ত নিবে।
এ বিষয়ে কমিশন জানায়, সপ্তম সংসদে বিএনপির আখতারুজ্জামানের সংসদ পদও একই পদ্ধিতে বাতিল করা হয়। এবার লতিফ সিদ্দিকির বিষয়ে স্পিকারের অনুরোধপাওয়ায় ইসি দু’পক্ষের বক্তব্য নিয়েছে। শুনানি শেষে ইসি সিদ্ধান্ত স্পিকারকে জানানো হবে।
উল্লেখ্য নিউর্য়কে হজ নিয়ে বিরুপ মন্তব্য করেন লতিফ সিদ্দিকি। এর জের ধরে তাকে দল থেকে বহষ্কার করা হয়। দেশে ফেরার পর ধর্ম অবমাননা মামলায় বেশ কিছু মাস জেলে কাটাতে হয় তাকে। আপাতত জামিনে মুক্ত আছেন এই নেতা।
Ctgbarta24.com 24 hours Online News Paper