Thursday,30th July,2015
আজ মিরপুরে সিরিজের ২য় ও শেষ টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিন শেষে ২৪৬ রান সংগ্রহ করেছে ৮ উইকেটের বিনিময়ে।
টসে জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ১২রানেরর মাথায় তামিমের উইকেট হারায়। তামিমের উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ৪০০তম উইকেট লাভ করেন স্টেইন। এরপর ইমরুল ও মুমিনুলের ঝুটি বাংলাদেশকে ভালো সংগ্রহের পথে রাখে।
লাঞ্চ-বিরতির পর মুমিনুলকে আউট করে ৬৯ রানের ঝুটি ভাঙেন ডুমিনি,দ্রুতই ইমরুলকেও সাজঘরের পথ দেখান তিনি। জোড়া ধাক্কা ভালোভাবেই সামাল দিচ্ছিলেন মুশফিক ও মাহমুদুল্লা। এই দুই ব্যাটিং স্তম্ভের ৯৫ রানের ঝুটি বাংলাদেশকে বড় সংগ্রহের সপ্ন দেখাচ্ছিল।
কিন্তু চা- বিরতির পর আবার উইকেটের পতন। এবার স্টেইনের শিকারে পরিনত হন মাহমুদুল্লা। দ্রুতই আউট হন মুশফিক। ১১ ইনিংস পর ফিফটি পাওয়া বাংলাদেশ অধিনায়ক করেন সর্বোচ্চ ৬৭ রান। প্রথম টেস্টে চমৎকার ব্যাটিং এর জন্য প্রসংশিত লিটন আউট হন ১ রান করে। দিনের খেলা শেষ হওয়ার তিন ওভার বাকি থাকতে
মরকেল এর শিকারে পরিনত হন সাকিব এবং শহীদ কে আউট করে দিনের খেলা শেষ করেন স্টেইন।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান স্টেইন ও ডুমিনি।
Ctgbarta24.com 24 hours Online News Paper
