ব্রেকিং নিউজ

সাশ্রয়ে ফেসবুক ব্যবহারে ‘ফেসবুক লাইট’

3_199265কম ইন্টারনেট খরচে ফেসবুক ব্যবহারের জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ফেসবুক লাইট’ নামে এই অ্যাপটি মূলত উন্নয়নশীল দেশসমূহের ফেসবুক ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এশিয়া অঞ্চলের ব্যবহারকারীদের জন্য সম্প্রতি এই অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। পরবর্তীতে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের ব্যবহারকারীরাও অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

ফেসবুক জানায়, দুই ক্ষেত্রে এই অ্যাপটি দারুণ কাজে লাগবে। প্রথমত, যেসব অঞ্চলে ইন্টারনেট খরচ বেশি, সেখানে এটি ইন্টারনেট খরচ কম রেখেই ফেসবুক ব্যবহারের সুযোগ করে দেবে। দ্বিতীয়ত, নেটওয়ার্ক কাভারেজ খুব খারাপ হলেও কাজ করবে এই অ্যাপটি। আর এই অ্যাপটি মাত্র ১ মেগাবাইট জায়গা নেবে।

মূলত আগামী বছরের জানুয়ারি থেকেই পরীক্ষামূলকভাবে অ্যাপটি ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে ফেসবুক। তবে এবার এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।