সীমান্তে ফেনসিডিলসহ যুবক আটক

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪

উপজেলা প্রতিনিধি , সিটিজি বার্তা ২৪ ডটকম

হাকিমপুর (দিনাজপুর): হিলি সীমান্তের দেবখণ্ডা এলাকায় অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিলসহ রায়হান (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক রায়হান বিরামপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক হান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ভোরে সীমান্তের দেবখণ্ডা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১শ’ বোতল ফেনসিডিলসহ ওই যুবককে আটক করা হয়।

ফেনসিডিলসহ আটককৃত যুবককে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান।

About admin