৭ জেএমবির ২০ দিনের রিমান্ড আবেদন

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৫

সিটিজি বার্তা ২৪ ডটকম

নিজস্ব প্রতিবেদক

areast-jmb-picঢাকা ঃ  রাজধানীর তুরাগ থেকে গ্রেপ্তার ৭ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিকে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।

শুক্রবার দুপুরে বিস্ফোরক দ্রব্যাদি আইন ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় তাদের এ রিমান্ড আবেদন করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ওই ৭ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন- জেএমবির একাংশের ভারপ্রাপ্ত আমির আব্দুল্লাহ আল তামনীম ওরফে নাহিদ (২৯), নাঈম আলী (২৮), সিকান্দার আলী ওরফে নকি (২৫) মাহমুদ ইবনে বাশার (২৩), মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) ও আলী আহমেদ (২৪)।

About admin