ক্রিকেটারদের আচরণগত সমস্যা আছে : নাঈমুর রহমান

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪  ০১:৪৫:৩৭

সিটিজি বাতর্া ২৪ ডটকম

durjoy-24 ঢাকা : উইন্ডিজ সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যর্থতার তদন্ত প্রতিবেদন শিগগিরই বিসিবিতে জমা দেবেন পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।

ব্যর্থতার বেশ কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। ক্রিকেটারদের নেতিবাচক মনোভাব এর অন্যতম।

ক্রিকেটারদের পারফর্মেন্সে নজর রাখতে ক্যারিবিয়ান দ্বীপে ছিলেন নাঈমুর রহমান। ব্যর্থতার ময়না তদন্তের রিপোর্ট দিতে হচ্ছে তাকেই। সাবেক অধিনায়কের চোখে ধরা পড়েছে বেশ কয়েকটি সমস্যা। তদন্ত করেই বসে থাকেননি বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। সমস্যা সমাধানে দিয়েছেন পরামর্শও।

ব্যর্থতার কারণগুলো নিয়ে এরই মধ্যে বিসিবি সভপতির সাথে আলোচনাও করেছেন নাঈমুর রহমান। সৌজন্যে : ইন্ডিপেন্ডেন্ট টিভি 

About Mahabubul KARIM