রূপা,প্রতিবেদক,সিটিজি বার্তা ২৪ডটকম,লাইফ স্টাইল : ভিনেগার ব্যবহার অনেকক্ষেত্রে আমাদের রান্নাঘর পর্যন্ত সীমাবদ্ধ । কিন্তু আমরা হয়ত অনেকেই জানিনা রূপচর্চায় এর বিশেষ অবদান । নেইল পোলিশের এর দীর্ঘস্থায়ীত্ত্ব বাড়ানো থেকে ব্রণ এর উপদ্রপ কমানো অনেক কাজেই ব্যবহার করা জেতে পারে ভিনেগার । চলুন আজ জেনে নেয়া যাক অ্যাপল সাইডার ভিনেগারের মাধ্যমে সহজভাবে রূপচর্চার কিছু উপায় ।
ফেসিয়াল টোনার ঃ এক টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার দুই কাপ পানির সাথে মিশিয়ে নিন । এবার তুলার মাধ্যমে শুষ্ক মুখে এই মিশ্রণটি লাগান । মিশ্রণটি এভাবেই মুখে লাগিয়ে রাখুন । অ্যাপল সাইডার ভিনেগার এর এসেটিক অ্যাসিড এবং আলফাহাইড্রক্সি অ্যাসিড রক্তের সঞ্চালন বাড়ায় এবং রোমকূপের আকার ছোট করে ।
খুশকি থেকে মুক্তির জন্য ঃ নির্দিষ্ট পরিমাণ বা আপনার চুলের আকারের উপর ভিত্তি করে অ্যাপল সাইডার ভিনেগারের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে নিন ।এবার এই মিশ্রণটি শ্যাম্পু করার আগে পুরো মাথায় লাগিয়ে রাখুন ।অথবা আপনার প্রতিদিনকার ব্যবহারের শ্যাম্পুর সাথে এক চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে তা দিয়ে মাথার তালু মালিশ করে চুল ধুয়ে ফেলুন । অ্যাপল সাইডার ভিনেগারে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা খুশকি থেকে মুক্তি দেয় আমাদের ।তাছাড়া এর অ্যাসিডিক উপাদান মাথার ত্বকের পি এইচ লেভেল ধরে রাখে যা পুনরায় খুশকির হাত থেকে মাথার ত্বককে রক্ষা করে ।
রোদে পোড়া দাগ কমাতে ঃ চার কাপ পানির সাথে আধা কাপ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে নিন । একটি পরিষ্কার কাপড় এই পানিতে ভিজিয়ে তা রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন । ভিনেগার ত্বকের পি এইচ লেভেল ধরে রাখে যা রোদে পোড়া দাগ দূর করে ।
আন্ডার আর্মের দাগ দূরীকরণে ঃ তুলাকে সরাসরি অ্যাপল সাইডার ভিনেগারে ভিজিয়ে নিন এবং দাগের উপর লাগিয়ে রাখুন । অনেক দিনের পুরনো দাগের ক্ষেত্রে প্রথমে দাগের উপর হাল্কা ভাবে মধু লাগিয়ে তা পাঁচ মিনিট রাখুন এবং ধুয়ে ফেলুন এরপর ভিনেগার লাগান ।
পায়ের দুর্গন্ধনাশক হিসেবে ঃ একটি পাত্রে চার কাপ পানির সাথে এক কাপ ভিনেগার মিশেয়ে সেই পানিতে পা ডুবিয়ে রাখুন । ভিনেগারের অ্যান্টি সেপটিক উপাদান পায়ের দুর্গন্ধ দূর করে এবং সকল ধরণের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে ।
জেনে নেয়া গেল অ্যাপল সাইডার ভিনেগারের উপকারিতা । তো আর দেরি কেন আপনার রূপ সম্পর্কিত সমস্যায় ব্যবহার করে দেখুন অ্যাপল সাইডার ভিনেগার ।সব ধরণের সুপারশপ গুলুতে পাওয়া যাবে অ্যাপল সাইডার ভিনেগার ।
25th সেপ্টেম্বর,২০১৪,বৃহস্পতিবার
Ctgbarta24.com 24 hours Online News Paper
