শাহজালালে শুল্ক ফাঁকি দিতে গিয়ে আটক

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

নিজস্ব প্রতিবেদক, সিটিজি বার্তা ২৪ ডটকম

হযরত-শাহজালাল-আন্তর্জাতিক-বিমানবন্দর_0 ঢাকা : শুল্ক ফাঁকি দিয়ে তিনটি স্যামসাং এলইডি টেলিভিশন নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুক্রবার রাত ৯টার দিকে এক যাত্রীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

পরে শুল্ক পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশের কতর্ব্যরত সহকারী পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, দুবাই থেকে আসা তোফাজ্জল হোসেন নামের এক যাত্রী টেলিভিশনসহ অন্যান্য লাগেজ নিয়ে স্ক্যান না করেই টেলিভিশনের শুল্ক ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করছিল।

এ সময় আমাদের সদস্যরা তাকে আটক করেন। পরে কাস্টমসে আমরা খবর দেই। তারা ৩২ ইঞ্চি এই টেলিভিশনগুলোর ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা ট্যাক্স আদায় করে তাকে ছেড়ে দেয়।

About admin