ব্রেকিং নিউজ

বলিউড তারকাদের কিছু ব্যক্তিগত স্বীকারোক্তি

বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

সিটিজিবার্তা২৪.কম।

bolly-top

বিনোদনডেস্ক ঃ পৃথিবীতে কোনো মানুষই নিখুত নন। সবারই কোনো না কোনো দুর্বলতা রয়েছে। ব্যতিক্রম নন বলিউড তারকারাও। শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান। রণবীর কাপুর থেকে শুরু করে হালের ক্রেজ আলিয়া ভাট বা সিদ্ধার্থ মালহোত্রা। সবারই রয়েছে কিছু ব্যক্তিগত অজানা বিষয় এবং দুর্বলতা। অবশ্য সে সকল অজানা বিষয় স্বীকারও করেছেন এ তারকারা। বলিউড তারকাদের সেরকম কিছু ব্যক্তিগত বিষয়ে স্বীকারোক্তি নিয়ে আমাদের আজকের রচনা।

শাহরুখ খান : বলিউড কিং শাহরুখ খান। সিনেমার রুপালি পর্দায় খুব সহজেই বন্ধুত্ব করতে দেখা গেলেও বাস্তব জীবনে বন্ধু পাতাতে পারেন না এ তারকা। নিজের মুখেই সেকথা জানিয়েছেন শাহরুখ।

সালমান খান : বলিউডে তারকাদের মধ্যে সবচেয়ে বেশি প্রেমের কথা শোনা গিয়েছে সালমান খানের। বিভিন্ন নায়িকার সঙ্গে সেই প্রেমের গুঞ্জন কারো অজানা নয়। কিন্তু তিনি এখনো ভার্জিন, বিষয়টি করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে জানিয়েছেন সল্লুভাই নিজেই। একথা বিশ্বাস করা খুবি কঠিন হলেও সালমানের কাছের লোকেরা নাকি জানিয়েছেন, ঘটনাটি সত্য।

হৃতিক রোশন : ছোটবেলায় তোতলাতেন এ অভিনেতা যা তার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এমনটাই স্বীকার করেছেন হৃতিক।

কালকি কোচলিন : ছোটবেলায় তিনি যৌন লালসার শিকার হোন বলে জানান কালকি।

সিদ্ধার্থ মালহোত্রা : বলিউডে উঠতি এ অভিনেতা জানিয়েছেন, আলিয়াকে চুম্বন করা খুব বিরক্তিকর। তার চেয়ে দীপিকা পাডুকোনকে চুমু খেতে তিনি বেশি আগ্রহী।

অর্জুন কাপুর : সালমানের বোন অর্পিতার সঙ্গে তার সম্পর্ক শুরু হয় ম্যায়নে পেয়ার কিউ কিয়া সিনেমার সময় থেকে। অকপটে স্বীকার করেছেন অর্জুন কাপুর।

গোবিন্দ : বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। বিশেষ করে কমেডি অভিনয়ের কারণে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন এ তারকা। তবে তার বিবাহ বহিঃর্ভুত সম্পর্ক ছিল। বিষয়টি নিজেই জানিয়েছেন গোবিন্দ।

চিত্রাঙ্গদা সিং : তাকে যৌন নিপীড়ন সহ্য করতে হয়েছে বলে জানিয়েছেন চিত্রাঙ্গদা।

বিদ্যা বালান : নতুন বাড়ি তৈরির সময় তিনি ঘুষ দিয়েছিলেন, নিজেই তা স্বীকার করেছেন পরবর্তীতে। অবশ্য এ কারণে সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন বিদ্যা বালান।

কারিনা কাপুর : না ধুয়ে টানা একমাস ধরে একটি জিন্স প্যান্ট পড়েন কারিনা কাপুর। নিজেই একথা জানিয়েছেন কারিনা।

সোনম কাপুর : ফ্যাশন আইকন হিসেবে বলিউডে বেশ পরিচিতি লাভ করেছেন সোনম কাপুর। কিন্তু বিকিনিতে নাকি তিনি মোটেও স্বচ্ছন্দ নন জানিয়েছেন সোনম।

রণবীর কাপুর : অল্প বয়সেই একজনকে ঠকিয়েছিলেন চকোলেট বয়। বিষয়টি জানিয়েছেন এ অভিনেতা নিজেই। সঙ্গে এটিও জানিয়ে দিয়েছেন এ কারণে তিনি বেশ লজ্জিত।

আলিয়া ভাট : তিনি অন্ধকারকে ভয় পান, তাই আলো জ্বালিয়ে ঘুমান বলে জানিয়েছেন আলিয়া।

About admin