ব্রেকিং নিউজ

বিশ্বকাপের ‘দ্বৈরথ’ থাকবে হোম সিরিজেও

বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪.কম

BD-CRICKET

খেলাধুলা ঃ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ ঠিকই নিজেদের মান রেখেছে। দ্বৈরথে ভারত জিতে গেলেও নৈতিকতার লড়াইয়ে জিতেছে বাংলাদেশ।

ক্রিকেট বিশ্বকে এক ছাতার নিচে নিয়ে আসা ভারতকে ক্রিকেট যুদ্ধে হারানো সম্ভব, কিন্তু টেবিল গেমে সম্ভব না! যার শিকার বাংলাদেশ! বিশ্বকাপের চারমাস কাটতে না কাটতেই আবারও মুখোমুখি বাংলাদেশ-ভারত। আয়োজক বাংলাদেশ।

একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ৭ জুন ঢাকায় আসছে ভারত। পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে ওয়ানডের প্রাক্তন চ্যাম্পিয়নরা। পাকিস্তানকে হোয়াইট-ওয়াশ করায় বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক ভারত।

সতর্ক বলতে হবে এই কারণে, গত বছর এই সময়েই তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছিল তারা। সেবার দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল বিসিসিআই। এবার পুরো দলকে পাঠানোই তার প্রমাণ। বাদ যাননি টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ও ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ কারণে টাইগাররা বেশ উচ্ছ্বাসিত।

download (5)

পাকিস্তানের পর এবার ভারত বধের প্রহর গুনছেন ক্রিকেটাররা। প্রতিটি ক্রিকেটার ভারতকে ঘরের মাঠে হারাতে উদগ্রীব হয়ে আছেন। কারণ একটি, বিশ্বকাপে ভারত যেভাবে বাংলাদেশকে হারিয়েছে তার বদলা হিসেবে এই সিরিজ। বিশ্বকাপের দ্বৈরথের কথা বারবার ঘুরেফিরে আসছে এই সিরিজে। ভারতের দল দেখে টাইগার দলপতি স্বস্তিতে রয়েছেন।

মাশরােফির ইচ্ছ ছিল, প্রথম সারির দল নিয়ে বাংলাদেশে যেন আসে ভারত। কারণ একটিই, বাংলাদেশ যে উন্নতি করেছে তা ভারতকে হারিয়ে আরেকবার ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিতে চান মাশরাফি। দলপতির মত একই ইচ্ছে ভারতীয় সিরিজের জন্যে প্রাথমিক দলে ডাক পাওয়া এনামুল হক বিজয়ের। ডান হাতি এই ব্যাটসম্যান বিশ্বকাপ দলে ছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলা হয়নি তার।

গ্রুপ পর্বের ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান বিজয়। এরপর আর বিশ্বকাপে মাঠে নামা হয়নি তার। ভারতের বিপক্ষে মাঠে নামতে পারলে হয়তো ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারতেন! কিন্তু সেই সুযোগ এবার হয়তো পাচ্ছেন। সেরা একাদশে জায়গা পেলে ব্যাট থেকে জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়।

বৃহস্পতিবার ফিটনেস ট্রেনিং শেষে বিজয় বলেন,‘অপেক্ষায় আছি ভালো একটা সিরিজ শুরু করার জন্য। বিসিএলে খেলেছি কয়েকটি ম্যাচে রানও পেয়েছি। এখন জিম করছি ও অনুশীলন অব্যাহত আছে। ভারত সিরিজে যদি সুযোগ পাই শতভাগ দিয়ে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো।’

মাশরাফির মতো বিজয়ও বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বলেন, ‘বিশ্বকাপে ও রকম একটা দ্বৈরথের পর এই সিরিজ অনেক উত্তেজনাপূর্ণ হবে। আমরা পুরোপুরি ফর্মে। তাছাড়া,র‍্যাঙ্কিংয়েরও একটা ব্যাপার আছে।’

এদিকে পুরো দল নিয়ে ভারত সফর করবে বলে ভালো করার ইচ্ছশক্তিও বেড়ে গেছে বিজয়ের। তিনি বলেন, ‘ভারত পুরো দল নিয়ে আসছে বলে আমরা বেশ সন্তুষ্ট। বেশ ভালো একটি সিরিজ হবে। আমরা ধারাবাহিকভাবে ভালো করছি বলে আমাদের জন্যে এ সিরিজ চ্যালেঞ্জিং। পুরো বিশ্বের মিডিয়ার চোখ থাকবে আমাদের সিরিজ নিয়ে।’

About admin