ব্রেকিং নিউজ

বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে আনসারউল্লাহ বাংলা টিম

2_199195বাংলাদেশ সরকার আনসারউল্লাহ বাংলা টিম নামে একটি জঙ্গী ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সংগঠনটির সঙ্গে আল কায়েদা সহ বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক আছে বলে সন্দেহ করে পুলিশ। আনসারউল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করার জন্য গত সপ্তাহেই পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসি বাংলাকে জানান, পুলিশের সুপারিশের ভিত্তিতে তারা আনসারউল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ বলছে, সাম্প্রতিক মাসগুলোতে কয়েকজন ব্লগারকে হত্যার ঘটনার সঙ্গে এই সংগঠনটির সম্পৃক্ততার ব্যপারে তাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে।

আর সেকারণেই এ সংগঠনকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। বিবিসি।