সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : বন্দর নগরীর চকবাজার মোড় কেবি প্লাজার চকমালঞ্চ কুলিং কর্ণারে অভিযান চালিয়ে পোড়া তেল, পোকা মাকড় পড়া জিলাপীর খমির, পচাঁ বিভিন্ন ধরনের ফাস্টফুডের কাচাঁমাল, র্দীঘদিনের পুরনো সস, ৩০ লিটার পোড়া তেল জব্দসহ ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৪ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সিটিজিবার্তা২৪ডটকম-কে জানান, অনেকদিনের পুরনো পোড়া তেল দিয়ে ছমুচা, কাবাব ভাজার সময় হাতেনাতে গরম তেল জব্দ করা হয়েছে। বিশাল এক ডেকের ভেতরে দেখা মিলল অনেতদিন আগে বানানো কালো সস। যা ফেলে রাখা হয়েছে নোংরা ভাবে। এছাড়া কাচাঁ সমুচা, সিংগারা, রোল অত্যন্ত নোংরাভাবে সংরক্ষন করা হচ্ছে। আর জিলাপীর খামির এমনভাবে রাখা হয়েছে যে, দেখে বুঝা যাচ্ছিল না, এটা আসলে ব্যবহার করা হবে নাকি ফেলে দেয়া হবে বলে জানান রুহুল আমিন।
তিনি আরো জানান, চকমালঞ্চের কারখানায় চারটি চুলা (বার্নার) একসাথে ব্যবহার করলেও তাদের দুটি বার্নারের অনুমোদন রয়েছে।বাকী দুইটি অনুমোধন ছাড়াউ অববৈধভাবে চালাচ্ছে।
রুহুল আমিন সিটিজিবার্তা২৪ডটকম-কে জানান, চকবাজারের চকমালঞ্চ থেকে ৩০ লিটার পোড়া তেল, পোকা-মাকড়যুক্ত মিস্টির রস, পুরনো ও পোকা মাকড় পড়া জিলাপীর খামির, পচাঁ বিভিন্ন ধরনের ফাস্টফুডের কাচাঁমাল ও র্দীঘ দিনের পুরনো খাবারের অযোগ্য সস জব্দসহ উক্ত প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হযেছে।

