পিজিআর নতুন ব্যারাক কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম

আপডেট : ২৯-০৩-২০১৬

ctgbarta24_20160329_180115

রাজধানীতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের জন্য (পিজিআর) একটি চারতলা নতুন ব্যারাক কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন কমপ্লেক্স থেকে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ব্যারাক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক বাজেট থেকে বিশেষ বরাদ্দ হিসাবে ৮ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এই ব্যারাক নির্মিত হয়েছে।

ছবি: সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম

পিজিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ১৫০ জন পিজিআর সদস্যের আবাসনের ব্যবস্থা থাকবে। নিচতলায় অফিস কমপ্লেক্স, জিমনেশিয়াম, স্টোর ও গ্যারেজ এবং দ্বিতীয় তলায় লাইব্রেরি ও বিনোদন হল থাকবে।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

পিজিআর বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিরাপত্তা ও গোয়েন্দা দল। এই বাহিনী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তাদের নিকট আত্মীয়-স্বজনের নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ২২:০৭ ঘণ্টা সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৯:৫৫ ঘণ্টা নাজমুল হাসান পাপন ও নাসির হোসেন ‘খেলার বিষয়ে নাসির কেন জানি...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...



Leave a Reply