শনিবার, ০২ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধীনে হাটহাজারিতে স্থাপিত হতে যাচ্ছে ‘রিসার্চ অ্যান্ড ফার্ম বেইসড ক্যাম্পাস’। আগামী দোসরা এপ্রিল এই ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় উপাচার্য গৌতম বুদ্ধ দাশ জানান, ক্যাম্পাসে ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্ম, পুকুর ও হ্যাচারি স্থাপন করা হবে।
এই ক্যাম্পাস নির্মিত হলে মাস্টার্সের শিক্ষার্থী ও পিএইচডি গবেষকরা হাতে কলমে কাজ করার সুযোগ পাবে বলে জানান তিনি। এছাড়া, আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের কনফারেন্স রুমে, দু’দিন ব্যাপী ১৩তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
