শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

চট্টগ্রাম, সিটিজিবার্তা২৪ডটকম

আপডেট: ৩ এপ্রিল ২০১৬   রোববার   ২৩:০৫

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

টি-২০ বিশ্বকাপ ২০১৬ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

মাহাবুবুল করিম : শেষ ওভারের নাটকীয় ম্যাচের পরতে পরতে রুদ্ধশ্বাস নাটক, রোমাঞ্চে ভরপুর আজকের টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উত্তেজনা ছড়ানোর সব উপকরণই থাকল পুরো খেলাজুড়ে। আর সেই উত্তেজনাপূর্ণ ফাইনালে শেষ ওভারের নাটকীয়তায় ইংল্যান্ড কে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে শেষ হাসি হাসলো ওয়েস্ট ইন্ডিজ।

টানটান উত্তেজনা ক্রিকেট ইতিহাসের দ্বারপ্রান্তে ক্যারিবিয়ানরা | ইংলিশ অধিনায়ক মরগান  শেষ ওভারে বোলিয়ে আনেন বেন স্টোক্সকে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ৬ বলে ১৯ রান। পরপর চার বলে চার ছয় মেরে ম্যাচ ঘুরিয়ে দেন ব্র্যাথউইট। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিয়ে  দ্বিতীয়বারের টি-২০  বিশ্বকাপের শিরোপা জিতলো ড্যারেন সামির দল। মারলন স্যামুয়েলস অপরাজিত থাকেন ৮৫ রান এবং  কার্লোস ব্র্যাথউইটের অপরাজিত ৩৪ রানে ৪ উইকেট হাতে রেখে শিরোপা নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

চার বলে চারটা ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজ কে টি-২০ ক্রিকেটের ২য় শিরোপা জয়ের আনন্নদে আত্বহারা ব্র্যাথউইট|

 

রোববার কলকাতা ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে ইংলিশরা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

এদিকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। দলীয় শূন্য রানেই ফিরে যান ওপেনার রয়। এরপর দলীয় ৮ রানেই আরেক ওপেনার অ্যালেক্স হেলসও ফিরে যান সাঁঝঘরে।

চার নম্বরে আসেন খোদ অধিনায়ক ইয়ন মরগ্যান। কিন্তু দলকে আশার আলো দেখাতে পারেননি তিনি। ১২ বলে মাত্র ৫ রান করেই ফিরে যান তিনি। এদিকে দলের হাল এখনও ধরে রয়েছেন ইংলিশ হার্ডহিটার ব্যাটসম্যান জো রুট এবং জস বাটলার।

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ইংলিশ ব্যাটসম্যান জো রুট

দুজন মিলে ৬১ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন। ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬৭ রান ৩ উইকেটের বিনিময়। তবে এরপরই মারকুটো ব্যাটিং শুরু করেন এই দুই ব্যাটসম্যান। দলীয় অর্ধশতক ৫২ রানে আসলেও দলের শত রান পূর্ণ হয় মাত্র ৭৭ বলে।

এদিকে, বাটলারকে ৩৬ রানে ফিরালে আবারও খেলায় ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১১০ রানে ব্রাভোর বলে আউট হন স্টোক্স, এর ঠিক দুই বল পরেই মঈন আলীকেও সাঁজঘরে ফেরান ব্রাভো। এর ঠিক এক রান পরেই সাজঘরে ফিরে যান ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ জো রুট। তিনি ৩৬ বলে ৫৪ রান করেন।

এদিকে দলের এই বিপর্যয় ব্যাট হাতে আশার আলো দেখান উইলি। কিন্তু তিনিও বেশীক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১৪ বলে ২১ রান করে তিনিও ফিরে যান। এদিকে শেষ পর্যন্ত জর্ডানের ছোট একটি ইনিংসে ৯ উইকেটে ১৫৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ব্রাভো

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্রাভো এবং ব্রাথওয়াটি তিনটি করে, বাদ্রি দুইটি এবং রসেল একটি করে উইকেট লাভ করেন।

তবে ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারেই অধিনায়ক মরগ্যান জো রুটকে বোলিং এনে আকস্মিক এক সিদ্ধান্ত নেন আর সেই সিদ্ধান্তকে সঠিক প্রমান করে এক ওভারেই দুই ওপেনারকে আউট করেন তিনি।

ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে-শুনে খেলতে থাকেন জনসন চার্লেস। উইলের করা প্রথম ওভারে মাত্র এক রান নিতে পারে ক্যারিবীয় শিবির। তবে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেটের দেখা পায় ইংল্যান্ড। জো রুটের প্রথম ওভারের প্রথম বলেই আকাশে বল উঠিয়ে দেন ক্যারিবীয় ওপেনার জনসন চার্লেস। মিডঅনে তা লুফে নেন বেন স্টোকস। সাত বলে এক রান করেন তিনি।

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

সেমিতে এবং অইনালে ফ্লপ ক্রিস গেইল আবেগাপ্লুত

আশা ছিল গেইলের উপর। যিনি সুপার টেন পর্বের প্রথম ম্যাচেই এই ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন সেঞ্চুরি। সেই গেইল ফাইনালে ফ্লপ। দুই বলে ৪ রান করে তিনিও রুটের শিকার। লং অফে ক্যাচ তুলে দেন স্টোকসের হাতে। ৫ রানে নেই ওয়েস্ট ইন্ডিজের দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

সেমিফাইনালে গেইল ফ্লপ থাকলেও ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ছিরেন লেন্ডল সিমন্স। তবে তিনিও আজ গেইলের ধারায় হেঁটেছেন। প্রথম বলেই উইলের এলবিডব্লিউর শিকার তিনি। শূন্য রানে ফেরেন সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান তখন ২.৩ ওভারে মাত্র ১১।

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

অইনালে ক্যারিবিয়ানদের ম্যাচের নায়ক মারলন স্যামুয়েলস

এরপর বলতে গেলে ব্রাভোকে সঙ্গে নিয়ে দলকে চাপমুক্ত রাখার চেষ্টা করেন মারলন স্যামুয়েলস। চতুর্থ উইকেট জুটিতে তারা সংগ্রহ করে ৭৫ রান। দলীয় ৮৬ রানের মাথায় ব্রাভোকে আউট করে জুটি বিচ্ছিন্ন করেন ইংল্যান্ডের রশীদ। ২৭ বলে ২৫ রান করে ব্রাভো ক্যাচ তুলে দেন রুটের হাতে। ইনিংস মেরামতের তাগিদে ব্রাভো হাঁকিয়েছেন একটি করে ছয় ও চার।

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের উইকেট পতনের পর সতীর্তদের সাথে আনন্দ উদযাপিত করছেন ইংল্যান্ডের খেলোয়ড়েরা

এরপর রাসেলকে সঙ্গে নিয়ে লড়াই শুরু হয় মারলন স্যামুয়েলসের। একাই রানের চাকা ঘুরাতে থাকেন স্যামুয়েলস। তবে বেশীক্ষণ টিকতে পারেননি অপর প্রান্তে থাকা আন্দ্রে রাসেল। ভারতের বিরুদ্ধে জ্বলে উঠা রাসেল ফাইনালে করতে পেরেছেন মাত্র তিন বলে এক রান। উইলির বলে তিন ক্যাচ দেন স্টোকসের হাতে। ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান তখন ৫ উইকেটে ১০৪। ওভার ১৫.১।

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ইংলিশদের উইকেট পতনের আনন্দে বাধভাঙ্গা উচ্ছাস অবশ্য ম্যাচ শেষে এ আনন্দ ব্যাদনায় রূপ নেয়

স্যামুয়েলসের যোগ্য সঙ্গ দিতে পারেননি অধিনায়ক ড্যারেন সামিও । দুই বলে দুই রান করে তিনি উইলির শিকার। ১০৭ রানে ওয়েস্ট ইন্ডিজের পতন ষষ্ঠ উইকেটের।

তবে ম্যাচ ধরে রাখেন স্যামুয়েলস এবং ব্র্যাথউইট। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার পড়ে ১৯ রান। পরপর চার বলে চার ছয় মেরে ম্যাচ ঘুরিয়ে দেন ব্র্যাথউইট। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

নারী দলের অধিনায়কের সাথে চুমু খেলেন ড্যারেন সামি

শেষ পর্যন্ত স্যামুয়েলস ৮৫ রান এবং ব্র্যাথউইট ৩৪ রানে অপরাজিত থাকেন। এটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি২০ বিশ্বকাপ শিরোপা জিতে ক্রিকেটে ট্রেবল জয়ের ইতিহাস সৃষঁটি করলো ।

এর ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসরে প্রথম শিরোপা জয়ের ৫ বছর পর দ্বিতীয় টি-২০ বিশ্ব আসরে শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র গেইল-সামি-ব্রাভো-স্যামুয়েলসরাই দুই বার টি-২০ বিশ্ব ক্রিকেটের শিরোপার জয়ী একমাত্র দল|

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

শিরোপা জয়ের আনন্দে ডিজে ব্রাভো নাছে মগ্ন গেইল_সামি_ব্রাভো_স্যামুয়েলস_ব্র্যাথউইট_রাসেলরা

ক্যারিবিয়ানরা ক্রিকেটাররাই ২০১৬ সালে একমাত্র দল ট্রেবল শিরোপা জিতে ইতিহাস গড়লো।

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ নারী টি-২০ বিশ্বকাপের শিরোপা মঞ্চে শিরোপা উচিয়ে ধরে আনন্দ উদযাপন করছেন

বছরের শুরুতেই ক্যারিবিয়ান যুবারা বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়|আজ  রোববার (৩ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেনে  অনুষ্ঠিত দুইটি টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রথম ফাইনালে অস্ট্রেলিয়া নারী দলকে  হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে|

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

শিরোপা জয় নিশ্চিত হলে সবাই দৌড়ে মাঠে প্রবেশ করে স্যামুয়েলসকে জড়িয়ে ধরতে ছুটে যাচ্ছেন

দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ডকে শেষ ওভারে ৪ বলে পর পর ৪ টা ছয় মেরে ৪ উইকেটে হারিয়ে ২য় বার টি-২০ বিশ্বকাপ ট্রফি জিতলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ

২ টি-২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে অধিনায়ক স্যামির আনন্দ উদযাপন

ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, হ্যালেস, জো রুট, ইয়ন মরগ্যান, জস বাটলার, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস জর্ডান, উইলি, আদিল রশীদ ও প্লাংকেট।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চার্লেস, গেইল, স্যামুয়েলস, সিমন্স, রাসেল, রামদিন, ব্রাভো, সামি, ব্রাফেট, বদ্রি ও সুলেমান বেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী... স্বাধীনতা কাপ ফুটবল আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬   মঙ্গলবার  ২০:৫৯ ঘন্টা চট্টগ্রাম আবাহনী বনাম মুক্তিযোদ্ধার স্বাধীনতা ...
হাজারি গলির ‘মডার্ন ফার্মেসী’ থেকে সরকারী ওষুধ কিনেন স্বরুপ... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৫   মঙ্গলবার   ১৯:৫১ ঘন্টা ম্যাজিট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফার...
দেশে স্বজন হারাদের বুকফাটা আর্তনাদ আজীম অনন, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬  মঙ্গলবার  ১৯:৪৪ ঘন্টা ফখরুল রাজনীতি ডেস্ক : আমরা এখন এক ভীতিকর রাজ্যে বসবাস করছি। সারা দে...
সু চি’কে প্রধানমন্ত্রীর সমান ক্ষমতা দিল মিয়ানমার সংসদ... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬   মঙ্গলবার  ১৯:২৯ ঘন্টা অং সাং সুচি চট্টগ্রাম : সেনাবাহিনীর তৈরি সংবিধানের কারণে ...
জুনায়েদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, বন্ধু রিজভী রিমান্ডে... জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬  মঙ্গলবার  ১৭:০৬ ঘন্টা বখাটে জুনায়েদ বন্ধু নিরিহ নুরুল্লাহ কে গলাটিপে ধরেছেন ঢাকা: বান...



Leave a Reply