আমার সন্তানদের সুশিক্ষার জন্য আমৃত্যু লড়াই করে যাব: মহিউদ্দিন চৌধুরী

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

আপডেট : ৫ এপ্রিল ২০১৬  মঙ্গলবার  ১৮:২০ ঘন্টা

আমার সন্তানদের সুশিক্ষার জন্য আমৃত্যু লড়াই করে যাব: মহিউদ্দিন চৌধুরী

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম : ‘আমি মাঠের মানুষ। আজীবন রাজনীতি করেছি লাঞ্ছিত-বঞ্ছিত মানবতার অধিকারের জন্য। আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকলেও পরাধীন মাতৃভূমিতে আমাদের জন্য উপরে উঠার সিঁড়ি পর্যাপ্ত ছিল না। তাই আমাদের আগামী প্রজন্মের সন্তানরা যেন বিশ্বব্রহ্মান্ড প্রদক্ষিণের যাত্রা শুরু করতে পারে, যে জন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম।’- বলেছেন নগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্বিবিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যাডে তাঁর একান্ত সচিব মুহাম্মদ ওসমান গনি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘এ যেন এক নতুন সুর্যোদয়। এই সূর্যের আলোক পানে আকাশসম প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে পুরো চট্টগ্রাম। এই আলোতে পথ চলার প্রত্যয়কে বুকে ধারণ করেছে এই শহরের মানুষগুলো। সুন্দরতম মঙ্গল পানে তাকিয়ে আছে নগরবাসী। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় যেন মঙ্গল গ্রহের ভূমিতে ছুটে চলা মার্স পথফাইন্ডার। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ কেন্দ্রিক সমাজ ও রাজনৈতিক পরিমণ্ডলে এরূপ প্রাগ্রসর জনকল্যাণমুখী চিন্তা ও বাস্তবায়ন ব্রিটিশ লেখিকা জে.কে. রাউলিং রচিত ঐন্দ্রজালিক ‘হ্যারি পটার’ কাহিনীকেও হার মানিয়েছে। এটা চট্টগ্রামের প্রতিটি মানুষ তথা দেশের মানুষেরই জয়যাত্রা।

তিনি আরো বলেন, ‘প্রাচীন কাল থেকে চট্টগ্রাম ব্যবসা বাণিজ্যেও প্রাণ কেন্দ্র। পৃথিবীর অন্যতম প্রাচীন বন্দর নগরী। একটি কিংবদন্তি চালু আছে যে, শ্রীলংকার গোড়া পত্তনকারী রাজা বিজয় সিংহ চট্টগ্রাম হয়ে সিলনে যান। সিলন এবং পরবর্তীতে শ্রীলংকা শব্দটি তাঁর নাম থেকে এসেছে। বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো ও ইবনে বতুতা চট্টগ্রাম ভ্রমণে আসেন। তাঁরা উভয়ে আমাদের প্রিয় এই নগরীর উচ্ছ্বসিত প্রশংসা করেন। পর্তুগীজ বণিকরা চট্টগ্রাম বন্দরকে পোর্তগ্রান্ডে বা বড় বন্দর বলে আখ্যায়িত করেছিল।’

ঐতিহ্যগতভাবে ব্যবসার প্রতি চট্টগ্রামের মানুষের আকর্ষণ দুর্নিবার জানিয়ে তিনি বলেন, ‘ব্যবসা হল বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ব্যবসা বাণিজ্যের যথাযথ গতি প্রকৃতির উপর যে কোন দেশের জাতীয় উন্নয়ন নির্ভর করে। ঐতিহ্যগতভাবে ব্যবসার প্রতি চট্টগ্রামের মানুষের আকর্ষণ দুর্নিবার। চাকরি এবং চাকরির নিমিত্তে উচ্চশিক্ষা গ্রহণের ব্যাপারে চট্টগ্রামের মানুষের মধ্যে একটা নেতিবাচক মনোভাব কাজ করে। সেই হিসেবে এই অঞ্চলে ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান একটি দুঃসাহসী পদক্ষেপ।’

তিনি আশাবাদ ব্যাক্ত করেন, ‘ব্যবসা ও শিল্প-বাণিজ্যে দুঃসাহসিক ঝুঁকি গ্রহণে আমাদের ছাত্ররা কলম্বাস, ভাস্কো-দা-গামা কিংবা সিন্দাবাদের চেয়ে পিছিয়ে থাকবে না। সেদিন হয়ত বেশি দূরে নয়, যেদিন আমাদের ছাত্রদের মধ্যে থেকে উঠে আসবে ওয়ারেন বাফেটের মত মানবতাবাদী ধনী লোক।’

তিনি বলেন, ‘এই মানুষটি কেবলমাত্র সফল শিল্প-বাণিজ্য উদ্যোক্তাই নন, বরং গভীর মানবতা বোধ সম্পন্ন। মিঃ বাফেট ২০০৮সনে মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম ও মাইক্রোসফটের কর্ণধার বিল গেইটস্কে পিছনে ফেলে সর্বশ্রেষ্ঠ ধনী হিসেবে স্বীকৃতি পান। কিন্তু অত্যন্ত সহজ সরল জীবন যাপনে অভ্যস্থ এই মানুটি পরম মমতা ও সেবামূলক মন নিয়ে দরিদ্র-অসহায় মানুষের জন্য অকাতরে খরচ করেন। ব্যক্তিগত জীবনে এই দরদী মানুষটি কোন ইলেক্ট্রনিক সামগ্রী ব্যবহার করেন না। অবিশ্বাস্য হলেও সত্য যে তাঁর কোন মোবাইল ফোন নেই। এমন কি তিনি কোন ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটারও ব্যবহার করেন না।’

আমার সন্তানদের সুশিক্ষার জন্য আমৃত্যু লড়াই করে যাব: মহিউদ্দিন চৌধুরী

ড. অনুপম সেন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পূর্ব পুরুষ উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বখ্যাত সমাজবিজ্ঞানী ও দার্শনিক ড. অনুপম সেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য। তিনি একজন জ্ঞানতাপস। জ্ঞানচর্চা এবং পাঠদান তাঁর রক্তের শিরা-উপশিরায় মিশে আছে প্রজন্ম পরম্পরায়। এমন কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পূর্ব পুরুষ কর্তৃক সমৃদ্ধ ও উপকৃত হয়ের্ছিলেন। তাঁর প্রমাতামহ প-িত শরৎ চন্দ্র ব্রিটিশ ভারতের দূত হিসেবে তিব্বত সফরে গিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে বৌদ্ধ ধর্মের অতি মূল্যবান প্রাচীন দলিল ও মহাকবি ক্ষেমেন্দ্রের ‘বোধিসত্ত্ব অবদান’ উদ্ধার করেন।’

তিনি বোধিসত্ত্ব অবদান অনুবাদ করেন। এই অনুদিত গ্রন্থকে অবলম্বন করে কবি গুরু বেশ কিছু নৃত্যনাট্য ও কবিতা রচনা করেন। এই কথাগুলো বলার অর্থ হল এটা বুঝানো যে, ড. অনুপম সেন আমাদের ইতিহাস-ঐতিহ্যেও জীবন্ত স্মৃতিচিহ্ন। যদিওবা এই স্মৃতিচিহ্ন রক্তে-মাংসে গড়া। প্রাকৃতিক সূর্য উদিত হয় জাপানে। আর জ্ঞানের সূর্য যেন সদা উদীয়মান আমাদের প্রিমিয়ার বিশ্বিবিদ্যালয়ে। তিনি অনবরত বলে চলেছেন; লিখে চলেছেন-জাতীয় ঐতিহ্য ও গৌরব গাঁথা। গেয়ে যাচ্ছেন মানুষ ও মানবতার জয় গান। কী আকুতি! কী আবেগ সেই কথায়!’বলেন সাবেক মেয়র।

তিনি আরো বলেন, ‘প্রাচীন গ্রীক শিক্ষাকেন্দ্র লাইসিয়াম এ পড়ানোর আগে এরিস্টটল বিশ্বজীয় আলেকজান্ডারকে পড়িয়েছিলেন। সেন স্যারও হয়তো খুঁজে ফিরেছেন-ভবিষ্যতের বিশ্বজয়ী বীরদের। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতিসহ জীবনের সর্বক্ষেত্রে থাকবে এই বীরদের বিচরণ। কৃষ্ণাঙ্গ বারাক ওবামা পর পর দুইবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ যেন মার্টিন লুথার কিং জুনিয়রের স্বপ্নের বাস্তবায়ন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তৎকালীণ মেয়র হিসেবে আমিও সর্বজনীনকে সেই স্বপ্ন ধারণ করেছিলাম। আর সেন স্যারের মত মানুষ যেন স্বপ্ন পূরণের সারথি হিসেবে আবির্ভূত হয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনর অধীনে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত সেবকের সন্তানেরাও আজ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মত বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে।’

এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত অভিভাবগণ ও কর্মকর্তা-কর্মচারীর ধ্যান-জ্ঞান ও আবেগের কেন্দ্র বিন্দু যেন এই বিশ্ববিদ্যালয়। সবকিছু মিলিয়ে বলা যায়-এই বিশ্ববিদ্যালয় সঠিক ও সুন্দর মানুষগুলোর এক সম্মিলিত পরিবার। তাই সোহেলের মৃত্যু কেবল একটি মৃত্যুই নয়। তাঁর মৃত্যুতে আমিও সন্তান হারা হয়েছি। তাঁর কেন্দ্র করে কিছু কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের সুনাম ধ্বংস করতে চেয়েছিল। নগরবাসীকে জিম্মী করে চেয়েছিল পুরো নগরকে ধ্বংস করতে। কিন্তু সচেতন এবং ন্যায়পন্থি চট্টলবাসী সেই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। আমি বয়োবৃদ্ধ হলেও বুড়ো হয়ে যাইনি, আমি প্রবীণ হলেও বয়স্ক হইনি। যে কোন ন্যায়মুখী সংগ্রামে আমি চট্টলাবাসীর সাথে ছিলাম, আছি এবং থাকব। বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার জন্য এখনো রাজপথে আছি। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছি।’

কিছু কুচক্রী মাফিয়া আমাদের পরাস্ত করতে পারবে না। আমার সন্তান সোহেলের মৃত্যুতে সম্মানিত অভিভাবকগণ, আমাদের ছেলে-মেয়েরা, চট্টগ্রামবাসী এবং সুশীল সমাজকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে দেখেছি। আমি তাঁদেরকে দৃঢ় কণ্ঠে শুনাতে চাই-প্রিমিয়ার আপনাদেরই ভালোবাসার উজ্জ্বল সুর্য সন্তান। এটার আলো মুহূর্তের জন্যও নিভতে পারে না। আমরা গতকাল বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছি। প্রশাসনিক কাজ এবং ক্লাস পুরোদমে চলছে। তবে হত্যাকান্ডের তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের চালানো পরিকল্পিত ধ্বংসযজ্ঞের এসেসমেন্টের স্বার্থে প্রশাসনের পরামর্শে ব্যবসায় প্রশাসন আরও কয়েকদিন পর খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’বলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা মহিউদ্দিন চৌধুরী।

তিনি আরো বলেন, ‘বীর ও ন্যায়পন্থী চট্টলাবাসী, সম্মানিত অভিভাবকগণ, শিক্ষার্থীরা ও সুশীল সমাজ ঘটনার পর যে অসাধারণ ধৈর্য, সাহস ও দায়িত্বশীলতা প্রদর্শন করেছেন তাতে তাদেরকে এটা নতুন করে বলার দরকার নেই যে, আপনারা কোনরূপ ভয় পাবেন না কিংবা আপনারা আতঙ্কিত হবেন না। বরং আমার মত একজন মুক্তিযোদ্ধাকে আপনারা মুগ্ধ করেছেন। কিছু সংখ্যক বহিরাগত অবুঝ ছেলে অভদ্রতার প্রতিবাদে চট্টলবাসী এবং আমাদের সন্তানরা যে ভদ্রোচিত জবাব দিয়েছে তাও জাতির জন্য শিক্ষণীয়।’

‘অসুন্দর কখনো সুন্দরকে পরাস্ত করতে পারে না। অসভ্যতা কখনো সভ্যতা হারাতে পারে না। অসত্য কখনো সত্যের উপর বিজয় অর্জন করতে পারে না। আমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি-আমাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করার জন্য আমৃত্যু লড়াই করে যাব। আর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আমাদের শহরে পবিত্র জ্ঞান কেন্দ্রের আলোকিত শোভাযাত্রা যেখানে ভদ্রতা-সভ্যতা শিক্ষা দেয়া হয়। এই প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার জন্য আমি সর্বাত্মক ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। একই সাথে সর্বোচ্চ কঠোর আইগত ব্যবস্থা গ্রহণে পিছ পা হবো না’বলেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

গন্ডামারায় আবারো সংঘাতের আশংকা মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬   ১৯:৩০ ঘন্টা গন্ডামারায় আবারো সংঘাতের আশংকা চট্টগ্রাম : আগামীকাল শনিবার সন্ধ্যা ...
হাটহাজারীর ১৫ ইউপিত চেয়্যারমেন প্রার্থী ৭৯ জন... খোরশেদ আলম শিমুল, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৯:১০ ঘন্টা হাটহাজারীতে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা ...
বৈসু-সাংগ্রাইং-বিজু-বিষু-বিহু’কে ঘিরে খাগড়াছড়িসহ তিন পাহাড়ে এখন উৎসবের আমেজ... মাইনউদ্দিন , সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৮:৪৫ ঘন্টা বৈসু-সাংগ্রাইং-বিজু-বিষু-বিহু’কে ঘিরে খাগড়াছড়িসহ তিন পাহাড়ে এখন উৎসবের আমে...
পটিয়া আওয়ামীলীগ সভাপতির উপরে দুর্বৃত্তের হামলা... আমিনুল ইসলাম,  সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৭:৪০ ঘন্টা চট্টগ্রাম : পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মিহির...
১২ এপ্রিল থেকে বান্দরবানে পাহাড়িদের মহা-সাংগ্রাই উৎসব... সেলিম চৌধুরী, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬   ১৭:২০ ঘন্টা   বান্দরবান : নতুন আশা আজ নব-প্রভাতে; শিশু-নারীসহ সকলে থাকুক শান্ত...



Leave a Reply