ফেসবুকে ‘অরিজিনাল কন্টেন্ট’ শেয়ারিং কমে গেছে, উদ্বিগ্ন ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ৯ এপ্রিল ২০১৬

মানুষের জীবনের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করার লক্ষেই যাত্রা শুরু হয়েছিল ফেসবুকের। অর্থাৎ, মানুষজন তাদের সম্পর্ক, বাচ্চা-কাচ্চার ছবি পোস্ট করবে এটাই কাম্য ছিল ফেসবুক কর্তৃপক্ষের। কিন্তু ধীরে ধীরে মানুষজন ফেসবুকে ব্যক্তিগত পোস্ট শেয়ার করা কমিয়ে দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

তার মানে এই না যে ফেসবুকে একেবারেই শেয়ার করা কমে গেছে। তবে বিশ্বব্যাপী ফেসবুকে শেয়ারের কন্টেন্টগুলোর ভোল পাল্টে গেছে। এখন বেশিরভাগ মানুষই ব্যক্তিগত চিন্তা, অনুভূতি, মুহূর্ত শেয়ার করা বাদ দিয়ে ভিডিও বা ওয়েব লিঙ্ক শেয়ার করে থাকে।

মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট এবং ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপের কাটতি কমে যাওয়ার সাথে সাথে ফেসবুকের ব্যক্তিগত শেয়ারিং কমে গেল।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত পোস্ট নিয়ে ফেসবুকের ঘরোয়া নামকরণ ‘অরিজিনাল ব্রডকাস্ট শেয়ারিং’ গত বছরের তুলনায় ১৫ শতাংশ কমে যায়। তবে প্রতিবেদনে বলা হয়, এ সঙ্কট নিরসনে ‘ওয়ান দিস ডে’ (এই দিনে) নামে একটি স্মৃতিচারণমূলক ফিচার যুক্ত করে তা পূরণের চেষ্টা করে ফেসবুক। তাছাড়া ফেসবুক ইউজাররা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কী পোস্ট দিচ্ছেন তা যাতে মানুষের মাঝে গুরুত্ব পায় তার জন্য নিউজ ফিড অ্যালগরিদমও পরিবর্তন করেছে ফেসবুক।

প্রতিবেদনে বলা হয়, প্রতি সপ্তাহে মাত্র ৩৯% ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে ‘অরিজিনাল কন্টেন্ট’ পোস্ট দিয়ে থাকেন। ব্লুমবার্গের মতে, ফেসবুক পোস্ট পতনের এ বিষয়টির নাম দিয়েছে ‘প্রসঙ্গ পতন’।

এমতাবস্থায় সঙ্কট কাটাতে ‘লাইভ ভিডিও’ সবার জন্য উন্মুক্ত করল ফেসবুক। এটি খুব শীঘ্রই ইউজার সহায়ক এবং ফেসবুকের প্রধান অ্যাপগুলোতে চলে আসবে।

সূত্র: টেক ইনসাইডার

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

একই কৌশলে খুলবেনা নতুন আইফোন বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৮:১০ ঘন্টা স্যান বার্নার্ডিনো মামলায় আইফোন আনলকে ব্যবহৃত কৌশল আইফোনের ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে দ্বিগুণ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২০:১৫ ঘন্টা চট্টগ্রাম : এন্টার্কটিকার জলবায়ু পরিবর্তনের উপর সদ্য এ...
পরিচয় গোপন রেখেই গ্রাহকদের সাথে দাঁড়িয়ে সিম রি-রেজিস্ট্রেশন করলেন তারানা হালিম... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম নিজের ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি তার দুইটি সিম বায়ো...
বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল চট্টগ্রাম : বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজ, আর মাঝে বৃত...



Leave a Reply