বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

শনিবার, ২৬ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

চট্টগ্রাম : বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজ, আর মাঝে বৃত্তে নদীর উপর সেতু; স্বাধীনতা দিবসের ৪৫তম বার্ষিকীতে এভাবেই সেজেছে গুগলের মূল পাতা।

২৬ মার্চের প্রথম প্রহর থেকেই দেখা যায়, বাংলাদেশ নিয়ে নকশা করা লোগো বা গুগল ডুডল। এর ওপর ক্লিক করলেই পাওয়া যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তথ্য ও দিবসটি ঘিরে নানা আয়োজনের খবর।

বিশেষ দিনে গুগল সার্চ বক্সের উপরের লোগোটিকে বলা হয় গুগল ডুডল। বিভিন্ন আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের কোনো বিশেষ ঘটনা, ব্যক্তি বা দিন নিয়ে দেখা মেলে বিশেষ নকশার ডুডলের।

বাংলাদেশের স্বাধীনতা দিবসের ডুডলটি গুগলের বাংলাদেশের ডোমেইন হোমপেইজেও (www.google.com.bd) দেখা যাচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ধন্যবাদ পাচ্ছে গুগল।

১৯৯৮ সাল থেকে নানা ডুডলের জন্ম দিচ্ছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল।

গতবছর বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজের বৃত্তে নদীর পটে সূর্য; মাঝে রয়েল বেঙ্গল টাইগারের ছবি গুগলের হোম পেইজে ফুটে উঠেছিল।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্রশ্ন ফাঁস ঠেকাতে “ফেসবুকে” নজরদারি... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ২ এপ্রিল ২০১৬  শনিবার  ২০:৩০ ঘন্টা আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত ...
২২ এপ্রিল শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:৩৬ ঘন্টা শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএমের সভা অনুষ্ঠিত হয়। দীর...
সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:৩০ ঘন্টা রাজনীতি ডেস্ক : বিএনপি ...
সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম প্রকাশিত : ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:১০ ঘন্টা কক্সবাজার : বঙ্গোপসাগরে ৩নং সতর্ক সংকেত থাকায় প্রবাল দ্বী...
ইউপি নির্বাচন: সহিংসতার মূলে বিদ্রোহ প্রার্থী!... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম প্রকাশিত: ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৮:৫৭ ঘন্টা Nirbachani_Sahingsata চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সারাদে...



২ thoughts on “বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

Leave a Reply