২২ এপ্রিল শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

আপডেট: ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:৩৬ ঘন্টা

২২ এপ্রিল শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএমের সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২২ এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর। আগামী ২২ এপ্রিল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ১০ এপ্রিল প্লেয়ার বাই চয়েজের মাধ্যমে ক্লাবগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের তালিকাভুক্ত করতে পারবে।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএমের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সিসিডিএমের চেয়ারম্যান কাজী গোলাম মর্তুজা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

সিসিডিএমের সভাতে আইকন খেলোয়াড়দের নামও চূড়ান্ত হয়েছে। আগের তালিকা থেকে বাদ পড়েছেন নাসির হোসেন। আইকন তালিকায় ঢুকেছেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান রুম্মন। অন্যদিকে আগে থেকেই ছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তরুন ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজ এ ক্যাটাগরিতে পেয়েছেন।

দুই দিন আগে প্লেয়ারদের ‘বাই চয়েজ’ ক্যাটাগরিও চূড়ান্ত হয়েছে। আইকন ক্যাটাগরিতে খেলোয়াড়রা ৩০ লাখ টাকা সর্বোচ্চ পাবেন।

এছাড়া এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা ২৫ লাখ, এ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ২০ লাখ, বি প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১৫ লাখ, বি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১২ লাখ, সি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৮ লাখ, ডি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৫ লাখ এবং ই ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন সাড়ে ৩ লাখ টাকা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ... চট্টগ্রাম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩ এপ্রিল ২০১৬   রোববার   ২৩:০৫ টি-২০ বিশ্বকাপ ২০১৬ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মাহাবুবুল করিম : শেষ ওভার...
আট দফা দাবিতে উত্তাল চুয়েট ক্যাম্পাস প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩ এপ্রিল ২০১৬  রোববার  ২০:৪০ ঘন্টা আট দফা দাবিতে উত্তাল চুয়েট চট্টগ্রাম : সড়ক দুর্ঘটনায় চট্ট...
কাল খুলছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩ এপ্রিল ২০১৬  রোববার  ২০:৩৫ ঘন্টা দামপাড়া প্রিমিয়ার ক্যাম্পাস চট্টগ্রাম:  বানিজ্য অনুষদের বিদায়...
অপরাজনীতিও সোহেল হত্যাকারীদেরকে বাঁচাতে পারবে না... সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক আপডেট : ৩ এপ্রিল ২০১৬   রোববার  ২০:২৫ ঘন্টা সোহেল হত্যাকান্ড চট্টগ্রাম: সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে সো...
চতুর্থ ধাপে প্রার্থীদের তালিকা প্রকাশ করলো আ.লীগ... রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩ এপ্রিল ২০১৬   রোববার  ২০:১৮ ঘন্টা চট্টগ্রাম: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের জন্য দলী...



Leave a Reply