
সময় যত গড়িয়ে হচ্ছে আমাদের সমাজে ফ্যাশন সচেতনতা ততই বেড়ে যাচ্ছে। আমাদের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সাথে এ দিকটাতেও সবাই এখন গুরুত্ব আরোপ করা শুরু করেছেন। বিশেষ করে বর্তমান প্রজন্মের কথা তো বলতেই হবে যারা কিনা ফ্যাশনকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করেন।
এসব বিষয় বিবেচনায় দেখে দেশে সাম্প্রতি চালু হতে যাচ্ছে প্রথম অনলাইন ভিত্তিক ফ্যাশন টেলিভিশন ‘ফ্যাশন টিভি বাংলা’। ফ্যাশন ভিত্তিক অনলাইন এই টেলিভিশনে যুক্ত হলেন হালের জনপ্রিয় ফ্যাশন স্টাইলিস্ট নাযমি জান্নাত।
একেবারেই অভিনব সব পরিকল্পনা নিয়ে গিয়ে এগিয়ে আসা এমন একটি প্রজেক্টের অংশ হতে পেরে নিজেকে অনেকটাই ধন্য মনে করছেন তিনি। ফ্যাশন টিভি বাংলার স্টাইলিং প্রধাণ এবং ফ্যাশন ডিজাইনার হিসেবে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন বলে জানিয়েছেন। একেবারেই অপ্রত্যাশিতভাবে এত বড় একটি দায়িত্ব পেয়ে তিনি দারুণ সম্মানিত বোধ করছেন এবং একি সাথে পরিচালনা পর্ষদের কাছে কৃতজ্ঞ। একটি ফ্যাশন সচেতন প্রজন্ম গড়ে তুলতে ঠিক যেভাবে আগানো দরকার, ফ্যাশন টিভি বাংলাকে সাথে নিয়ে সেভাবেই এগিয়ে যাবার পরিকল্পনা রয়েছে তাঁর।
বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালনকারী গুণী এই ফ্যাশন স্টাইলিস্ট এর আগে বেশ কিছু চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করে দারুণ সাড়া ফেলে দিয়েছেন।
আমাদের দেশে অনলাইন টেলিভিশনের ধারণাটি একেবারেই নতুন, তবে বিশ্লেষকদের মতে এ খাতে সম্ভাবন প্রচুর। নাযমী জান্নাত আর জানান ফ্যাশন টিভি বাংলা তাদের কার্যক্রম খুব শীঘই শুরু করতে যাচ্ছে- এ ব্যাপারে সবার শুভকামনা প্রত্যাশা করছেন তিনি।
