নগরীর আর কে ফার্মেসীকে ২০০০০ টাকা অর্থদন্ড

শনিবার, ০৯ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্রগ্রাম জেলা প্রসাশনের উদ্যোগে ডবলমুরিং থানাধীন দেওয়ান হাট এলাকার “মেম গলিতে” অবস্থিত আর কে ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।

শনিবার বেলা ১২ টার দিকে নির্বাহী ম্যাজিসট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালান হয়।

নির্বাহী ম্যাজিসট্রেট রুহুল আমিন সিটিজিবার্তা২৪ডটকমকে জানান, অভিযানকালে দেখা যায় ফার্মেসি মালিক সরকারি ঔষধ এবং সরকারি ইঞ্জেকশন বিক্রি করছেন। ফার্মেসি তল্লাশিকালে দেখা যায় আলমীরাতে সাজানো শতকরা ৪০ ভাগ ঔষধেরই মেয়াদ নাই।মেয়াদোত্তীর্ন ঔষধের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মালিক রিপন জানান যে,ফেরত দেয়ার জন্য রেখেছেন। ফেরত দেয়ার জন্য ঔষধ ডিসপ্লে তে সাজাই রেখেছেন কেন??আর মেয়াদ এক বছর আগে শেষ,এই এক বছরে কেন ফেরত দিলেন না?? এই প্রশ্নের জবাবে তিনি দু:খ প্রকাশ করে ক্ষমা চান। কিছু ঔষধ পাওয়া যায় যেগুলোর প্যাকেটের গায়ে কোন মেয়াদ বা উতপাদনের তারিখ কিছুই নাই।কিন্তু ভেতরে ঔষধের গায়ে হাতে বানানো সীল দিয়ে শুধু মেয়াদের সীল মারা। লাইসেন্স বা লাইসেন্সের ফটোকপি চাইলেও তিনি দেখাতে পারেননি।

স্থানীয়রা জানান যে,রিপন বলে আসছিলেন যে গলির এই ভেতরে মোবাইল কোর্ট আসবে না তাই সরকারি ঔষধ বিক্রি করলে সমস্যা নাই।

এসকল অনিয়মের জন্য তাকে ২০০০০টাকা জরিমানা করে ফার্মেসি বন্ধ করে দেয়া হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

গন্ডামারায় আবারো সংঘাতের আশংকা মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬   ১৯:৩০ ঘন্টা গন্ডামারায় আবারো সংঘাতের আশংকা চট্টগ্রাম : আগামীকাল শনিবার সন্ধ্যা ...
হাটহাজারীর ১৫ ইউপিত চেয়্যারমেন প্রার্থী ৭৯ জন... খোরশেদ আলম শিমুল, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৯:১০ ঘন্টা হাটহাজারীতে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা ...
বৈসু-সাংগ্রাইং-বিজু-বিষু-বিহু’কে ঘিরে খাগড়াছড়িসহ তিন পাহাড়ে এখন উৎসবের আমেজ... মাইনউদ্দিন , সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৮:৪৫ ঘন্টা বৈসু-সাংগ্রাইং-বিজু-বিষু-বিহু’কে ঘিরে খাগড়াছড়িসহ তিন পাহাড়ে এখন উৎসবের আমে...
পটিয়া আওয়ামীলীগ সভাপতির উপরে দুর্বৃত্তের হামলা... আমিনুল ইসলাম,  সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৭:৪০ ঘন্টা চট্টগ্রাম : পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মিহির...
১২ এপ্রিল থেকে বান্দরবানে পাহাড়িদের মহা-সাংগ্রাই উৎসব... সেলিম চৌধুরী, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬   ১৭:২০ ঘন্টা   বান্দরবান : নতুন আশা আজ নব-প্রভাতে; শিশু-নারীসহ সকলে থাকুক শান্ত...



Leave a Reply