টেকনাফে পৃথক অভিযানে পরিত্যক্ত ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ctgbarta24.com
Share

শনিবার, ০৯ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

iyaমো ঃ শাহীন,টেকনাফ : টেকনাফ নাফনদী সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে মালিক বিহীন ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ জানান, ৯ এপ্রিল শনিবার সকাল ১১ টার দিকে দমদমিয়া বিওপি চৌকির একটি টিম ইয়াবার চালান আসার গোপন সংবাদে হ্নীলা জাদীমুড়া নাফ নদীর কিনারায় অভিযানে যায়। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে সেখান থেকে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে একইদিন ভোরে একই বিওপি চৌকির অপর একটি টিম ইয়াবার চালান আসার গোপন সংবাদে হ্নীলা মুচনী নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। তবে উদ্ধার ইয়াবা সমূহের আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানা যায় ।

এদিকে উদ্ধার ইয়াবা সমূহ বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মহিউদ্দিন চৌধুরী নিজের মুজিব কোর্ট পরিয়ে দিলেন শাহজাহান চেয়ারম্যানকে... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬ মহিউদ্দিন চৌধুরী নিজের মুজিব কোর্ট পরিয়ে দিলেন টেকনাফ সদর ইউপিতে নব নির্বাচিত চেয়া...
ফেনীতে ভূমিকম্পে হেলে পড়েছে ৪ তলা ভবন জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৩ এপ্রিল ২০১৬ ফাইল ছবি ফেনী : সারাদেশের মতো ফেনীতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে জেলার কোথাও কোনো ...
রাঙ্গুনিয়া উপজেলায় সাজিনা ঢাল রোপন কর্মসূচি উদ্বোধন... বুধবার, ১৩ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  প্রেস বজ্ঞপ্তি  চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় সাজিনা ঢাল রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ...
কোন ধরনের নাশকতার আভাস পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না... মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের প্রত্যেকটি ইউপির সকল ভোট কেন্দ্রে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভ...
এবার শুকনো মরিচে ইয়াবা পাচার নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১১  এপ্রিল   ২০১৬ এবার শুকনো মরিচে ইয়াবা পাচার টেকনাফের দমমমিয়া চেকপোস্ট। গত ৫ এপ্রিল সকালে ওই চেকপো...



Leave a Reply