শনিবার, ০৯ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
মো ঃ শাহীন,টেকনাফ : টেকনাফ নাফনদী সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে মালিক বিহীন ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ জানান, ৯ এপ্রিল শনিবার সকাল ১১ টার দিকে দমদমিয়া বিওপি চৌকির একটি টিম ইয়াবার চালান আসার গোপন সংবাদে হ্নীলা জাদীমুড়া নাফ নদীর কিনারায় অভিযানে যায়। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে সেখান থেকে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে একইদিন ভোরে একই বিওপি চৌকির অপর একটি টিম ইয়াবার চালান আসার গোপন সংবাদে হ্নীলা মুচনী নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। তবে উদ্ধার ইয়াবা সমূহের আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানা যায় ।
এদিকে উদ্ধার ইয়াবা সমূহ বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।
