তারানা হালিমকে হত্যার হুমকি

ctgbarta24.com
Share

জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা: কাফনের কাপড় ও দাফনের জন্য ব্যবহারে অন্যান্য জিনিসপত্র পাঠিয়ে হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার পরে তার গুলশানস্থ বাসায় প্যাকেট পাঠিয়ে এ হুমকি দেয়া হয় বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। তবে এসময় তিনি বাসায় ছিলেন না ৷

বিষয়টি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে বলে জানান তারানা।

প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের আইভি রহমানের নামে পাঠানো এই উপহার বাক্সের ভেতরে কাফনের কাপড়ে লেখা ছিল, ‘এবার তোর পালা, মৃত্যুর জন্য প্রস্তুত হও।’

বাসার দারোয়ানের কাছে প্যাকেটি দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোটরবাইক যোগে পালিয়ে যায় ৷

লাল কাপড়ে মোড়া ওই প্যাকেটে কাফনের কাপড় ছাড়াও দাফনের কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র ছিল বলেও দাবি করেন সাবেক এ জনপ্রিয় অভিনেত্রী ৷

নানা জনের বিরোধিতা সত্ত্বেও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালিয়ে যাওয়ায় হয়তো এ হুমকি দেয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি।

তারানা হালিম বলেন, ‘এ ধরনের হুমকিতে আমি ভয় পাই না।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

চোরে না শোনে ধর্মের কাহিনী, কার জন্য করছি, কি করছি?... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ শুক্রবার বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২৪ তম আন্তর্জাতিক...
৬৬ হাজার পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার... রুবায়েত কামাল, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ ছবিতে বামে থেকে নারায়ণগঞ্জে ৬৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফারকৃত কক্সবাজারের টেকনাফ উপজেল...
চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগ কার্যালয় ভাঙচুর... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম দক্ষিণ জেলা আ'লীগ কার্যালয় ভাঙচুর চট্টগ্রাম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে...
মানুষ হত্যা করে বিদ্যুৎ কেন্দ্র চায় না সরকার... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ মানুষ হত্যা করে বিদ্যুৎ কেন্দ্র চায় না সরকার চট্টগ্রাম : বাঁশখালীতে গুলি করে ম...
লালখান বাজারে যুবককে কুপিয়ে আহত স্টাফ করেসপন্ডেন্ট, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম: এলাকায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলা...



Leave a Reply