মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ঘিরে রাশিয়ান যুদ্ধবিমান

ctgbarta24.com
Share

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬

মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ঘিরে রাশিয়ান যুদ্ধবিমান

চট্টগ্রাম : বাল্টিক সাগরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ইউএসএস ডোনাল্ড কুক ঘিরে চক্কর দিয়ে গেছে রাশিয়ার দুইটি যুদ্ধবিমান।

গত সোমবার ও মঙ্গলবার (১১ ও ১২ এপ্রিল) ওই দুটি যুদ্ধবিমান মার্কিন জাহাজের পাশ দিয়ে কয়েকবার চক্কর দিয়ে যায় বলে জানিয়েছে মার্কিন সরকারি সূত্র। একটি রাশিয়ান হেলিকপ্টার এসব ছবি তুলেছে।

মার্কিন জাহাজ অতিক্রমকারী রাশিয়ান যুদ্ধবিমান ‘সুখই এসইউ-২৪’ কে এ সময় কোনো দৃশ্যমান অস্ত্র বহন করতে দেখা যায়নি। একইভাবে মার্কিন জাহাজ থেকেও কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। অন্য বিমানটি হলো ‘কামোভ কেএ-২৭’।

তবে মার্কিন সরকারি সূত্রের দাবি, সমসাময়িক ঘটনার পরিপ্রেক্ষিতে এটি রাশিয়ার একটি চরম আক্রমণাত্মক পদক্ষেপ।

মার্কিন জাহাজ ইউএসএস ডোনাল্ড ‍কুকের ক্যাপ্টেন এটাকে কৃত্রিম হামলা বলে অভিহিত করেছেন।

এদিকে, এর ফলে সমুদ্রে বিপজ্জনক ঘটনা এড়াতে ১৯৭০ সালে দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত এক চুক্তি ভঙ্গ হয়েছে। তবে এ সময় যুক্তরাষ্ট্রের ওই জাহাজটি কোথায় যাচ্ছিল না তা নিশ্চিত হওয়া যায়নি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

১৫২ কোটি টাকার মালিক পুলিশ সদস্য শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রী, সাংসদ বা বিধায়কদের সম্পত্তির হিসেব নিয়ে গ...
বন্ধুর ধর্ষন সোশ্যালমিডিয়াতে সরাসরি সম্প্রচার... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ বন্ধুর ধর্ষন সোশ্যালমিডিয়াতে সরাসরি সম্প্রচার মানুষের মনের বিকৃত লালসা আজ কোথ...
সিরীয় শরণার্থী শিশুদের জোর করে কাজে লাগাচ্ছে লেবানন... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম : লেবাননে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থী শিশুদের জোর করে কাজে নিয়োজিত ক...
মায়ানমারে ৬৯ রাজবন্ধী শিক্ষার্থীর মুক্তি... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ১০ এপ্রিল ২০১৬ দুই সপ্তাহের মধ্যে সব রাজবন্দীকে মুক্তি দিতে মায়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা এবং ...
রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার রাজসাক্ষী মায়া সান্তোস দেগুইতো... শনিবার, ০৯ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় সাইবার আক্রমণ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্...



Leave a Reply