প্রেস বিজ্ঞপ্তি, সিটিজিবার্তা২৪ডটকম
শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬

চট্টগ্রাম পলোগ্রাউন্ডের মাঠে আন্তর্জাতিক বানিজ্য মেলার এ্যাওয়ার্ড ও সনদ বিতরন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম : চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার দর্শনার্থী ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সময় বাড়ালো ট্রেড ফেয়ারের আয়োজক প্রতিষ্ঠান দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম চেম্বারের সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় আগত দর্শনার্থী ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল। এর আগে ১১ মার্চ (শুক্রবার) থেকে মাসব্যপি এ মেলার শুরু হয়।
এদিকে আজ মেলা প্রাঙ্গনে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, অনারারী কনস্যূল জেনারেল অব রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চিটাগাং চেম্বারকে ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন উল্লেখ করে বলেন, ‘অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের কার্যকর ভূমিকা রয়েছে। দেশের আমদানি-রপ্তানী কার্যক্রমের সিংহভাগ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। তাই এ বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য বে-টার্মিনাল নির্মাণের কোন বিকল্প নেই।’

One thought on “চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়লো”